30 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

পড়ুয়ার কাঁধে অতিরিক্ত চাপ নয় : নতুন নীতি জারি রাজ্যের!

Aaj India Desk, কলকাতা : অতিরিক্ত বইয়ের বোঝায় নুইয়ে পড়া স্কুল পড়ুয়া প্রায় প্রতিদিনের দৃশ্য। সেই বোঝা কমাতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর (Education Department)। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে স্কুল ব্যাগের ওজন নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য। জাতীয় শিক্ষা নীতির আওতায় তৈরি এই নীতি দ্রুত কার্যকর করার নির্দেশ পাঠানো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

কী বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে ? 

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও পড়ুয়ার স্কুল ব্যাগের ওজন তার শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। শিক্ষা দপ্তরের (Education Department) মতে, অতিরিক্ত ভারী ব্যাগ শিশুদের শারীরিক বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। সেই কারণেই শ্রেণিভিত্তিক ব্যাগের সর্বোচ্চ ওজন নির্ধারণ করা হয়েছে।

প্রাক-প্রাথমিক স্তরের পড়ুয়াদের কোনও ব্যাগ বহন করতে হবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের সর্বোচ্চ ওজন রাখা হয়েছে ২ কেজি ২০০ গ্রাম। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তা আড়াই কেজির মধ্যে রাখতে বলা হয়েছে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য ব্যাগের ওজনসীমা ২ থেকে ৩ কেজি। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে সর্বাধিক ৪ কেজি পর্যন্ত ব্যাগ বহনের অনুমতি দেওয়া হয়েছে। নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের ওজন সাড়ে ৪ কেজির মধ্যে রাখতে বলা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৫ কেজি।

হোমওয়ার্ক নিয়েও জারি নতুন নিয়ম

ছোটদের মানসিক চাপ কমাতেও জোর দিয়েছে শিক্ষা দপ্তর (Education Department)। সেই কারণেই হোমওয়ার্কের ক্ষেত্রেও নতুন নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সপ্তাহে সর্বাধিক ২ ঘণ্টার হোমওয়ার্ক দেওয়া যাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে দিনে এক ঘণ্টা পর্যন্ত কাজ দেওয়া যাবে। নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা দিনে সর্বাধিক ২ ঘণ্টা পর্যন্ত হোমওয়ার্ক পেতে পারে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গরমের ছুটির সময়সীমাও বাড়ানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। নির্দেশ ইতিমধ্যেই মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছেও পাঠানো হয়েছে।ফলে মে মাসের প্রায় পুরো সময়টাই ছুটি কাটানোর সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। আগামী ১ জুন থেকে স্কুল খোলার কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অভিভাবক ও শিশু বিশেষজ্ঞদের একাংশ অভিযোগ করে আসছিলেন, অতিরিক্ত ভারী স্কুল ব্যাগ ছোটদের মেরুদণ্ড, কাঁধ এবং শারীরিক বৃদ্ধিতে প্রভাব ফেলছে। পাশাপাশি কম বয়স থেকেই অতিরিক্ত হোমওয়ার্কের চাপ শিশুদের মানসিক ক্লান্তি ও পড়াশোনার প্রতি অনীহা তৈরি করছে বলেও মত ছিল বিশেষজ্ঞদের। সেই জায়গা থেকে ব্যাগের ওজন নির্দিষ্ট করা এবং ছোটদের জন্য হোমওয়ার্কে নিয়ন্ত্রণ সত্যিই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত অভিভাবকদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন