28 C
Kolkata
Sunday, November 22, 2026
spot_img

ভেন্টিলেশনে বিজেপি বিধায়ক রেখা পাত্র! অবস্থা আশঙ্কাজনক! হঠাৎ কী হল?

কলকাতা: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে খবর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁকে ঘিরে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে তাঁর পরিচিত মহলে।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে (Rekha Patra)।

কিন্তু আচমকা কী এমন হল যে পরিস্থিতি এতটা গুরুতর হয়ে উঠল?

সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে তাঁর (Rekha Patra) শরীরে বিষক্রিয়ার খবর ঘিরে। তবে ঠিক কী ধরনের বিষক্রিয়া, কীভাবে তা ঘটেছে, কিংবা এর পিছনে কোনও নির্দিষ্ট কারণ রয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।

পারিবারিক বিবাদের সঙ্গে কি কোনও যোগ রয়েছে?

রেখা পাত্রের (Rekha Patra) অসুস্থতার খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর পারিবারিক বিবাদের প্রসঙ্গ। গত সেপ্টেম্বর মাসে সন্দেশখালিতে বাবার বাড়ির সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে বচসা ও ধস্তাধস্তি হয় বলে সূত্রের খবর।

তবে সেই পুরনো বিবাদের সঙ্গে বর্তমান অসুস্থতার কোনও যোগ রয়েছে, এমন কোনও প্রমাণ বা নিশ্চিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এখন নজর বিধায়িকার শারীরিক অবস্থা ও ঘটনার নেপথ্যে প্রকৃত কারণের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন