Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫২টি তে ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আগামী ২৯ তারিখ ১৪২ টি আসনে ভোট গ্রহণ বাকি । গত ২৩ তারিখ ১৫২ টি আসনে যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে , শতাংশের হিসাবে বেশ সারাও ফেলেছে ভোট অঙ্কের পার্সেন্টেজটা , প্রায় ৯০% ও বেশি ভোটার অংশগ্রহণ করেছিল ।
প্রথম দাফায় মোট ১৬ টি জেলায় ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে , যার মধ্যে ছিল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ,কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ,মালদা ,মত জেলা গুলো মোট ৫৪ টি আসনে লড়াই চলেছে ।
বাকি ৯৮ টি আসনের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ , পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম ও পশ্চিম বর্ধমান।
আসনগুলোতে ভোট প্রক্রিয়ার সমাপ্ত হওয়ার পরেই রাজনৈতিক দলগুলো অধিকার দখলের নিরীক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে , সংখ্যার লড়াইয়ে বাগযুদ্ধ ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তাপ বাড়াচ্ছে , দলীয় নেতারা নিজেদের মতো করে হিসেব-নিকেশ জনসম্মুখে তুলে ধরছে। অমিত শাহ থেকে কুনাল ঘোষ , বাদ নেই কেউই ..
তবে ২০২১ এ বিধানসভার ফলাফল কি বলছে জানেন ?
উত্তরবঙ্গের ৮ জেলা থেকে ৫৪ টি আসনের মধ্যে বিজেপি ৩০ টি তৃণমূল ২৩ টি এবং BGPM কালিংপং এ ১ টি আসন দখল করে সিপিএম যদিও উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি ।
অন্যদিকে ৯৮ টি আসনের মধ্যে তৃণমূল ৬৯ টি , বিজেপি ২৯ টি এবং সিপিএম খাতা খুলতে পারেনি ।
অর্থাৎ প্রথম দফায় মোট ১৫২ টি আসনের মধ্যে তৃণমূল ৯২ টি আর বিজেপি ৫৯ টি আসন পায় , প্রথম দফায় ২০২১ সালে তৃণমূল জয় লাভ করে । সিপিএম কোন আসন না পেয়ে শূন্য তেই অবস্থান করে।
তবে এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আত্মবিশ্বাসী দলীয় নেতা সহ প্রার্থীরা, আমিত শাহ বলছে ১১০ আসলে জয়লাভ করবে ,শুভেন্দু অধিকারী বললেন, ১৫২ আসনের ১২৫ টি আসন পাবে বিজেপিই। কুণাল ঘোষ আবার বলছেন, ১৫২টির মধ্যে ১৩২ থেকে ১৩৫টি তৃণমূল জিতছে , মমতা বলছে তারা জিতে গেছে , তবে বাস্তবে কে কটা আসন পাবে সেটা তো ৪ঠা মে দেখা যাবে।
তবে আপনার কি মনে হয় ১৫২ আসনের মধ্যে আপনার বিচারে কে কত পাচ্ছে ? চটপট কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত


