22 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

মহিলাঘটিত অভিযোগে এবার বিপাকে ব্রাত্য-ইন্দ্রনীল! জিরো FIR-এ কী কী অভিযোগের উল্লেখ?

Aaj India Desk, কলকাতা: তৃণমূলের (TMC) প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) ঘিরে নতুন বিতর্ক। তাঁদের পাশাপাশি একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধেও এবার বাগুইআটি থানায় জিরো এফআইআর (FIR) দায়ের হয়েছে। ধর্ষণ, যৌন হয়রানি, শ্লীলতাহানি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগে এই এফআইআর দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে প্রাক্তন দুই মন্ত্রী-সহ মোট ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, তিনজন মহিলা কর্মী আগেই পুলিশের কাছে তাঁদের সঙ্গে হওয়া হয়রানির অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে যাতে যথাযথ তদন্ত হয়, সেই দাবিতে সমাজকর্মী রাজীব সরকার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জমা দেন। তাঁর আবেদনের পরেই জিরো এফআইআর দায়েরের পদক্ষেপ করা হয়েছে।

ঠিক কী অভিযোগ উঠেছে?

অভিযোগের কেন্দ্রে রয়েছে সরকারি দফতরের ভিতরে মানব পাচার, যৌন শোষণ, ধর্ষণের চেষ্টা, তোলাবাজি এবং দুর্নীতির মতো একাধিক গুরুতর বিষয়। রাজীব সরকারের দাবি, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মধ্যে একটি অপরাধমূলক চক্র কাজ করছে। নির্যাতিত মহিলা কর্মীদের কাছ থেকে পাওয়া নথি ও তথ্যের ভিত্তিতেই তিনি এই অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানায় এই লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগে বিশেষভাবে সক্ষম এক সরকারি কর্মীর উপর নির্যাতনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা BNSS, ২০২৩-এর ১৭৩(১) ধারার উল্লেখ করে জিরো এফআইআর দায়েরের আবেদন জানান। একইসঙ্গে সম্ভাব্য হুমকি, প্রতিশোধমূলক হয়রানি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে BNSS-এর ৩৯৮ ধারা অনুযায়ী সাক্ষীদের সুরক্ষার ব্যবস্থারও আবেদন করেছেন তিনি।

কী বলছেন আইনজীবী রাজদীপ মজুমদার?

এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আইনজীবী রাজদীপ মজুমদারও। তাঁর বক্তব্য, তথ্য ও সংস্কৃতি দফতরের একাধিক অস্থায়ী গ্রুপ ডি এবং গ্রুপ সি মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। আইনজীবীর অভিযোগ, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে মহিলা কর্মীদের যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁর দাবি, কোনও মহিলা কর্মী কুপ্রস্তাবে রাজি না হলে তাঁকে নানা সমস্যার মুখে পড়তে হত। কখনও অনেক দূরে বদলি, কখনও আবার বেতন আটকে দেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে।

তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর দায়ের হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন