33.3 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

চাপ-চাপ রক্তের দাগ, হোমস্টের ঘরে কী ঘটেছিল মহিলার সাথে ?

Aaj India Desk,দেহরাদুন : উত্তরাখণ্ডের মুসৌরিতে মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যজনক পরিস্থিতিতে এক তরুণীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পি রাধা গায়ত্রী। তিনি দিল্লির বাসিন্দা এবং গুরগাঁওয়ের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর স্বামী সৌম্য শ্রীরামের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুন টিপরিধার এলাকার একটি হোমস্টের ‘ব্লিস’ নামে একটি ঘরে ওঠেন নবদম্পতি। স্বামীর দাবি, রাতে তাঁরা একসঙ্গে খাবার খান এবং মদ্যপানও করেন। এরপর ভোর সাড়ে ৩টা নাগাদ ঘুমোতে যান দু’জনে।

কিন্তু সোমবার সকালে ঘুম থেকে উঠে সৌম্য দেখেন, ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন গায়ত্রী। তাঁর শরীরে কোনও সাড়া মিলছিল না। অভিযোগ, ওই সময় তরুণীর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। সঙ্গে সঙ্গে হোমস্টে কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘরটি ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঘর থেকে দুটি খালি মদের বোতল, খাবারের প্যাকেট এবং বিছানার চাদরে রক্তের দাগ উদ্ধার হয়েছে। এছাড়াও, ঘরের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কী কারণে এই মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। হোমস্টের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি, ঘটনার সময়ক্রম বা টাইমলাইন তৈরি করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ২০২৫ সালের নভেম্বরে বিয়ে হয়েছিল গায়ত্রী ও সৌম্যের। বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।

মৃতদেহ দেরাদুনের করোনেশন হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল দিয়ে ময়নাতদন্ত করানো হবে এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হবে। তদন্তকারীদের আশা, ময়নাতদন্তের রিপোর্ট থেকেই মিলতে পারে মৃত্যুর প্রকৃত কারণ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন