29 C
Kolkata
Friday, April 24, 2026
spot_img

বাইক ১০০, টোটো ৬০০! ভোটপ্রচারে লোক টানতে ‘টাকার খেলা’!

Aaj India Desk ,আরামবাগ: আরামবাগের সালেপুরে তৃণমূল কংগ্রেসের প্রচার ঘিরে উঠল নতুন বিতর্ক। বিধানসভা নির্বাচনে মনোনীত প্রার্থী মিতা বাগ (MitaBag) এর সমর্থনে আয়োজিত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ একটি বাইক র‍্যালিতে অংশ নেন দলের একাধিক হেভিওয়েট নেতা। উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ (Mitali Bag) এবং সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)ও।

তবে এই প্রদর্শনের মাঝেই শোনা যাচ্ছে ভিন্ন সুর। যদিও ঘটনাটি বেশ কিছু দিন আগে , স্থানীয় সূত্রের দাবি, র‍্যালিতে ভিড় বাড়াতে অংশগ্রহণকারীদের মধ্যে অর্থ বিতরণ করা হয়েছে।জানা গিয়েছে বাইক পিছু ১০০ টাকা এবং টোটো পিছু ৬০০ টাকা করে দেওয়া হয়।

এই বিষয়ে র‍্যালিতে উপস্থিত এক ব্যক্তি, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক , তিনি Aaj India – র সংবাদিক কে জানান টাকা সংগ্রহ প্রক্রিয়াটি নাকি পঞ্চায়েত স্তর থেকেই পরিচালিত হয়। তাঁর দাবি, পঞ্চায়েত সভাপতি সরাসরি বুথ সভাপতিদের হাতে টাকা তুলে দেন এবং পরে সেই টাকা বুথভিত্তিক ভাবে সমর্থকদের মধ্যে বিলি করা হয়।

ওইদিন র‍্যালিতে প্রায় ৪০০ জনেরও বেশি সমর্থকের উপস্থিতি ছিল বলে জানা গেছে। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে প্রচারের ভিড় বাড়াতে কি সত্যিই অর্থ বিলি করা হয়েছে? নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল, যেখানে উপস্থিতি বাড়াতে প্রলোভন দেখানো হচ্ছে সেখানে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ?

অভিযোগ যদি সত্যি হয়, তাহলে স্বাভাবিকভাবেই উঠছে আরেকটি প্রশ্ন একজন প্রার্থীর প্রচারে এভাবে টাকা খরচ করা হলে, সেই অর্থের উৎস ও ব্যবহার কতটা স্বচ্ছ? এতে কি নির্বাচনী প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের ইঙ্গিত মিলছে না ? ঘটনাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা স্পষ্টভাবে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। তবে বিধানসভা ভোটের আগে এই ঘটনা কার্যত কতটা প্রভাব ফেলবে তা ৪ ঠা মে প্রমাণিত হবে ।

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন