38 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

অভিষেকের ‘ছায়াসঙ্গী’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, চাপে তৃণমূল শিবির!

Aaj India Desk, কলকাতা : পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় দায়ের হওয়া জমি জালিয়াতি সহ একাধিক মামলায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক এবং ঘনিষ্ঠ সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে।

কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ?

জমি সংক্রান্ত অনিয়ম, জাল নথি ব্যবহার এবং তোলাবাজির অভিযোগে শালবনি থানায় দায়ের হওয়া মামলায় সুমিত রায়ের নাম উঠে আসে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পুলিশ সূত্র অনুযায়ী, বর্তমানে সুমিত রায়ের (Sumit Roy) অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্তকারীদের দাবি, তিনি অধরা রয়েছেন। এদিকে, গ্রেপ্তারি এড়াতে তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন বলেও জানা যাচ্ছে।

এই মামলায় এর আগে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়ের আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্ত চলাকালীন একাধিক ব্যাঙ্ক লেনদেন ও আর্থিক নথি খতিয়ে দেখা হয়েছে।

অভিষেকের বাড়িতে তল্লাশি

গত সপ্তাহে শনিবারই কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ভোররাতে তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। মোবাইল ফোনের লোকেশন অনুযায়ী সুমিত রায় (Sumit Roy) সেখানে থাকতে পারেন বলে তথ্য পেয়েছিল পুলিশ। তবে বেশ কয়েক ঘণ্টার তল্লাশির পরও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সুমিত রায়ের আগাম জামিনের আবেদন এবং তদন্তের পরবর্তী পদক্ষেপ এখন এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন আদালতের পর্যবেক্ষণ এবং তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন