31.7 C
Kolkata
Sunday, August 9, 2026
spot_img

প্লে-ব্যাকে অরিজিৎ সিংয়ের কামব্যাক! কেন সিদ্ধান্ত বদলালেন গায়ক, জানালেন অমল মালিক

Aaj lndia Desk,কলকাতা: প্লেব্যাক গান থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর এই সিদ্ধান্তে মন খারাপ হয়েছিল দেশ-বিদেশের অগণিত অনুরাগীর। তবে এবার ‘আওয়ারাপন ২’ ছবির গান ‘ইয়ে আওয়ারাপন’-এ ফের শোনা গেল তাঁর কণ্ঠ। কেন হঠাৎ নিজের সিদ্ধান্ত বদলালেন গায়ক? নেপথ্যের আসল কারণ জানালেন সুরকার অমল মালিক।

পুরনো গান নয়, নতুন করেই রেকর্ড করেছিলেন অরিজিৎ

অরিজিতের প্লেব্যাকে ফেরার খবর প্রকাশ্যে আসার পর অনেকেই মনে করেছিলেন, হয়তো বিরতি নেওয়ার আগেই গানটি রেকর্ড করেছিলেন তিনি। পরে সেটিই এতদিন পর প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই ধারণা খারিজ করেছেন সুরকার অমল মালিক। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘ইয়ে আওয়ারাপন’ গানটি প্রথমে অমল নিজের কণ্ঠে প্রায় এক বছর আগে রেকর্ড করেছিলেন।

অমল জানিয়েছেন, নিয়মিতই তিনি ও অরিজিৎ নিজেদের তৈরি গান একে অপরের সঙ্গে ভাগ করে নেন। সাধারণত পাঁচ-ছ’টি গান অরিজিতের কাছে পাঠান অমল। তার মধ্যে কোনও গান তাঁর পছন্দ হলে একসঙ্গে কাজ করেন তাঁরা।

প্রথমে গানটি গাইতে রাজিই ছিলেন না অরিজিৎ!

তবে ‘ইয়ে আওয়ারাপন’-এর ক্ষেত্রে অরিজিতের প্রতিক্রিয়া ছিল কিছুটা আলাদা। গানটি শুনে তাঁর ভালো লাগলেও নতুন করে গানটি রেকর্ড করতে প্রথমে রাজি হননি তিনি। অরিজিতের প্রশ্ন ছিল, গানটি যখন ইতিমধ্যেই সুন্দরভাবে রেকর্ড করা হয়েছে, তখন তাঁকে দিয়ে আবার কেন গাওয়ানো হবে?

কিন্তু অমল মালিক চেয়েছিলেন, এই গানটির জন্য অরিজিতের কণ্ঠই ব্যবহার করতে। শেষ পর্যন্ত তাঁর অনুরোধ এবং গানটির প্রতি অরিজিতের ভালোবাসায় কয়েক মাস আগে নতুন করে গানটি রেকর্ড করা হয়।

পাকাপাকিভাবে প্লেব্যাক ছাড়েননি গায়ক?

অমলের মতে, অরিজিৎ নিজের ইচ্ছাতেই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা থেকে কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর প্রতিভা ও পরিশ্রমের পাশাপাশি নিজের সিদ্ধান্তে অটল থাকার ক্ষমতারও প্রশংসা করেছেন সুরকার। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এটিই অরিজিতের শেষ গান নয়। ভবিষ্যতে কোনও গান তাঁর ভালো লাগলে তিনি আবারও গান গাইতে পারেন।

তবে এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। কারণ অরিজিতের ম্যানেজার এর আগে জানিয়েছিলেন, ‘আওয়ারাপন ২’-এর গানটি কোনও নতুন কামব্যাক নয়। বিরতি নেওয়ার আগে যেসব গানের চুক্তি হয়েছিল, সেই পুরনো দায়বদ্ধতার অংশ হিসেবেই গানগুলি সম্পূর্ণ করছেন অরিজিৎ।

অর্থাৎ, সুরকার অমল মালিকের বক্তব্য এবং গায়কের ম্যানেজারের বক্তব্যে কিছুটা পার্থক্য রয়েছে। তবে এই বিতর্কের মধ্যেই ১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘আওয়ারাপন ২’। আর বহুদিন পর বড় পর্দায় অরিজিতের কণ্ঠ শোনার অপেক্ষায় রয়েছেন তাঁর অগণিত অনুরাগী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন