31.7 C
Kolkata
Tuesday, August 11, 2026
spot_img

পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির আগে অনুমোদন বাধ্যতামূলক? বড় ঘোষণা দিলীপ ঘোষের

Aaj lndia Desk, কলকাতা: এবার থেকে শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও বাড়ি তৈরির ক্ষেত্রে মানতে হবে নির্দিষ্ট নিয়ম। পঞ্চায়েত এলাকায় বাড়ি বা বহুতল নির্মাণের আগে অনুমোদন করাতে হবে নকশা। নির্মাণ করতে হবে নির্দিষ্ট বিধি মেনে। এই সংক্রান্ত নতুন বিধি খুব শীঘ্রই কার্যকর করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।

পুকুর-ড্রেন বুজিয়ে নির্মাণেই বাড়ছে জল জমার সমস্যা

বর্ষাকালে জল জমার সমস্যা নিয়ে বলতে গিয়ে এই নতুন নিয়মের কথা জানান মন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু কলকাতা বা বড় শহর নয়, মফঃস্বল এবং গ্রামাঞ্চলের বহু এলাকাতেও বর্তমানে জল জমার সমস্যা দেখা দিচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে তিনি যত্রতত্র নির্মাণ এবং পুকুর ও নালা-নর্দমা বুজিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন।

মন্ত্রী বলেন, যে জলাশয়গুলিতে আগে বৃষ্টির জল জমা হত, অপরিকল্পিত নির্মাণের কারণে সেই পুকুরগুলিই অনেক জায়গায় আর নেই। একইভাবে ড্রেন বন্ধ করে বাড়ি তৈরি হওয়ায় জল বেরনোর পথও বাধাগ্রস্ত হচ্ছে।

এতদিন পঞ্চায়েত এলাকায় ছিল না নির্দিষ্ট আইন

দিলীপ ঘোষের দাবি, পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে এতদিন নির্দিষ্ট কোনও আইন ছিল না। একটি সংক্ষিপ্ত নির্দেশিকার ভিত্তিতেই নির্মাণের কাজ চলত। সেই সুযোগেই বহু জায়গায় নিয়ম না মেনে বড় বাড়ি এবং ফ্ল্যাট তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁর।

তিনি জানান, বর্তমানে গ্রামাঞ্চলের ছবিও দ্রুত বদলাচ্ছে। একদিকে শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ ও পরিকাঠামোর উন্নতি হচ্ছে, অন্যদিকে অনেক এলাকায় বড় বাড়ি এবং আবাসন তৈরি হচ্ছে। ফলে নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট আইন থাকা প্রয়োজন।

বিভিন্ন রাজ্যের আইন খতিয়ে দেখে তৈরি হচ্ছে বিধি

মন্ত্রী জানিয়েছেন, এই সমস্যা মোকাবিলায় বিভিন্ন রাজ্যের পঞ্চায়েত এলাকার নির্মাণ সংক্রান্ত আইন ও বিধি খতিয়ে দেখা হয়েছে। তার ভিত্তিতেই নতুন একটি আইন ও বিধি তৈরির প্রক্রিয়া এগিয়েছে। প্রস্তাবটি ইতিমধ্যেই সরকারি ব্যবস্থার মধ্যে পাঠানো হয়েছে এবং অর্থ দফতর পর্যন্ত বিষয়টি গিয়েছে।

রারবান’ এলাকাতেও লাগবে নিয়ম

দিলীপ ঘোষের কথায়, গ্রাম ও শহরের মাঝামাঝি যে দ্রুত পরিবর্তনশীল এলাকাগুলিকে এখন ‘রারবান’ বলা হচ্ছে, সেখানেও অপরিকল্পিত নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। রাস্তা ও ড্রেন আটকে যাতে ইচ্ছেমতো বাড়ি তৈরি না হয়, সেই লক্ষ্যেই নতুন বিধি আনা হচ্ছে।

নতুন নিয়ম কার্যকর হলে শহরের মতো পঞ্চায়েত এলাকাতেও নির্দিষ্ট নকশা অনুমোদন করিয়ে এবং বিধি মেনেই বাড়ি তৈরির অনুমতি নিতে হবে। খুব শীঘ্রই এই বিধি কার্যকর করার কথা জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন