39 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

দিল্লির পর কলকাতাতেও ধাক্কা! কোন দলে নাম লেখালেন ফিরহাদ?

Aaj India Desk, কলকাতা : কিছু মাস আগেও তৃণমূল কংগ্রেস ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রতিরোধ্য। কিন্তু বিধানসভার নির্বাচনের পরেই ভরাডুবি হয়েছে সেই দলের। বিধানসভায় ভাঙনের পর তৃণমূল কংগ্রেসের সাংসদদের একাংশকে ঘিরে দিল্লিতে দলবদলের জল্পনা তুঙ্গে। এই একই সময়ে কলকাতার বিধানসভায়ও দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য। সোমবার প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যেতে দেখা যায়। ঘটনাটি সামনে আসতেই ফের রাজনৈতিক মহলে ছড়িয়েছে প্রবল উত্তেজনা।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তাঁর টিমের অন্যতম সদস্য সন্দীপন সাহার উপস্থিতিতেই বিরোধী দলনেতার ঘরে যান ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এই সাক্ষাৎকে কেন্দ্র করে পরিষদীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ।

তৃণমূলের দীর্ঘদিনের অন্যতম মুখ হিসেবে ফিরহাদ হাকিম (Firhad Hakim) শুধু কলকাতা পুরসভার প্রশাসনিক নেতৃত্বই দেননি, রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্বও সামলেছেন একাধিক মেয়াদে। দলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ের সদস্য হিসেবেও পরিচিত তিনি। সেই কারণেই তাঁর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে।

সম্প্রতি কলকাতার মেয়র পদ থেকেও ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। পদত্যাগের সময় তিনি জানিয়েছিলেন, কার্যকরভাবে কাজ করার পরিস্থিতি আর নেই এবং তিনি মর্যাদা বজায় রেখেই দায়িত্ব ছাড়তে চান। দলের সাংগঠনিক অস্থিরতা ও নেতৃত্ব নিয়ে জল্পনার আবহে তাঁর এই সিদ্ধান্তের পর বিদ্রোহী দলনেতা ঋতব্রতর ঘরে সাক্ষাৎ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে, তবে কি এবার ফিরহাদও দল বদলের পথেই? ধীরে ধীরে কি তবে শূন্য হয়ে যাচ্ছে খোদ তৃনমূল দল ? এইসমস্ত প্রশ্নের উত্তর এবার সময়ই দেবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন