39 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

দলের বিরুদ্ধে ক্ষোভ! পদ ছাড়তে পারেন ৩ বারের সাংসদ দেব?

Aaj lndia Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসের ঘাটালের তিনবারের সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব (Dev)-কে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে, তিনি সাংসদ পদ বা দলীয় দায়িত্ব থেকে ইস্তফা দিতে পারেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দেব নিজে কিংবা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সূত্রের খবর, সম্প্রতি দিল্লিতে তৃণমূলের এক সাংসদের বাসভবনে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের নেতৃত্বে ছিলেন সুখেন্দু শেখর রায়। সেখানে অন্তত ১৪ থেকে ১৫ জন অসন্তুষ্ট সাংসদ উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক মহলে জল্পনা, ওই বৈঠকে উপস্থিতদের তালিকায় ঘাটালের সাংসদ দেবের নামও রয়েছে। পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায় এবং জুন মালিয়ার মতো একাধিক হেভিওয়েট সাংসদের নামও সামনে এসেছে।

রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের অপ্রত্যাশিত ফলাফলের পর থেকেই দলের অন্দরে অসন্তোষের সুর জোরালো হয়েছে। প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন।

অন্যদিকে, দলের প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে দেবের মতপার্থক্যের খবরও দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। বিভিন্ন ইস্যুতে তাঁদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেও দেবকে ঘিরে জল্পনা আরও বেড়েছে।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মুহূর্তে দেবের পদত্যাগের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। কারণ, তিনি এখনও প্রকাশ্যে কোনও অসন্তোষের কথা জানাননি এবং দল থেকেও তাঁর বিরুদ্ধে কোনও অবস্থান নেওয়া হয়নি। ফলে সবকিছুই এখন জল্পনার পর্যায়ে রয়েছে। আগামী দিনে দেব বা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এলে তবেই এই জল্পনার অবসান ঘটবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন