27 C
Kolkata
Wednesday, May 27, 2026
spot_img

অন্নপূর্ণার ফর্ম প্রকাশ! আর কি কি করতে হবে?

Aaj India desk, কলকাতা: ভোটের আগে সংকল্পপত্রতে বিজেপি সরকার প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা যোজনার (Annapurnar Bhandar) মাধ্যমে ৩০০০ টাকার অর্থসাহায্য করার কথা বলেছিল। সেই অনুসারে নতুন সরকার তার প্রথম ক্যাবিনেটেই অন্নপূর্ণা যোজনা (Annapurnar Bhandar) শুরু করার সিদ্ধান্ত নেয়। প্রথমে বলা হয়েছিল যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরা সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিন্ত কার্যক্ষেত্রে একাধীক নির্দেশিকা বিভ্রান্তি ছড়ায়। শেষ পর্যন্ত আজ রাজ্যের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন।

কীভাবে ফর্ম পূরণ করা যাবে? 

যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদের সকলকেই অন্নপূর্ণা যোজনার (Annapurnar Bhandar) ফর্ম পূরণ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান,” লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা যোজনায় উঠে যাবে। আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে ৩ হাজার টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনায় পরিচ্ছন্ন তালিকা হবে। ৯০ দিন এই প্রক্রিয়া চলবে। অনলাইন এবং অফলাইনে এই ফর্ম পূরণ করা যাবে। ১৫, ১৬ এবং ১৭ তারিখ জনকল্যাণ শিবিরে অফলাইনে ফর্ম পূরণের বিষয়ে সাহায্য করা হবে। এই ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে পরিবারের ডিটেলসও নেওয়া হবে যাতে কোনও অভিযোগ না ওঠে। যারা ন্যায্য তাঁরা যেন পায় সেই কাজ দেখতে হবে’।” এলাকার বিধায়কদের এই বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে। যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এনরোলমেন্ট হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা পাবেন। কেউ বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কারা বাদ যাচ্ছেন ? 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “যাঁদের ভারতীয় তালিকায় নাম নেই তাঁরা অন্নপূর্ণা ভান্ডার (Annapurnar Bhandar) পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। আয়কর দিলে প্রকল্পের সুবিধা মিলবে না। CAA-তে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি, আধা সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না। ভারতীয় ছাড়া কাউকে অন্নপূর্ণা যোজনার ভাতা নয়।” মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম তালিকা ভেরিফায়েড। কিন্তু অনেক অভিযোগ এসেছে। ভুয়ো প্রাপক, অভারতীয়দের বাদ দেওয়া হবেই। স্বচ্ছতা বজায় রাখতে উপযুক্তদের টাকা দেওয়া হবে। এই স্কিম তাদেরই।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন