30.7 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

নার্সের মৃত্যুর তদন্তে এবার অভ্যন্তরীণ কমিটি! কী আশঙ্কা মৃতের পরিবারের ?

Aaj India Desk, কলকাতা : কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS Nurse Death) ডিউটির মধ্যেই নার্স রূপালি বর্মনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্তে নতুন পদক্ষেপ। পরিবারের দাবি মেনে NRS-এ নয়, অন্য হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হবে। কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ঘটনার কারণ খতিয়ে দেখতে NRS হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তরের তরফে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা।

পরিবারের দাবি মেনে ময়নাতদন্ত

মৃত নার্সের স্বামী ও পরিবারের দাবি ছিল, NRS হাসপাতালে যেন রূপালির ময়নাতদন্ত না করা হয়। পরিবারের সেই দাবি মেনে অন্য হাসপাতালে ময়নাতদন্তের সিদ্ধান্ত হয়েছে।।স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। একই সঙ্গে এখনই ঘটনাটিকে আত্মহত্যা বা অন্য কোনও নির্দিষ্ট কারণ হিসেবে চিহ্নিত করা সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। (NRS Nurse Death)

সাত দিনের মধ্যে রিপোর্ট

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে NRS হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নীলরতন হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান, MSVP, নার্সিং সুপারিনটেনডেন্ট, ক্লিনিং বিভাগ-সহ কয়েকটি বিভাগের প্রধানদের রাখা হয়েছে। কমিটি হাসপাতালের ভিতরের পরিস্থিতি, ডিউটির সময়কার ঘটনাপ্রবাহ এবং রূপালিকে উদ্ধারের আগে ও পরের পরিস্থিতি খতিয়ে দেখবে। আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি। (NRS Nurse Death)

কী ঘটেছিল NRS এ ? 

১২ অগস্ট রাত ৮টা থেকে নাইট শিফটে ডিউটিতে ছিলেন ৩০ বছরের রূপালি বর্মন। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ গাইনি বিভাগের HDU-র ৩৩ নম্বর ঘরের কাছে থাকা শৌচাগারে যান তিনি। প্রায় সাত মিনিট পরেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা খোঁজ শুরু করেন। সহকর্মীরা শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। বারবার দরজায় ধাক্কা দেওয়া হলেও কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত হাসপাতালের দুই কর্মী মেহবুব আলম ও শ্রেয়া গায়েন দরজা ভেঙে ভিতরে ঢোকেন। সেখানে রূপালিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও পরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন