30 C
Kolkata
Thursday, August 20, 2026
spot_img

‘ABVP বিজেপির শাখা-সংগঠন নয়’-যাদবপুর কাণ্ডে দলের অবস্থান স্পষ্ট করলেন শমীক

Aaj India Desk, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-র ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দলের অবস্থান স্পষ্ট করে জানালেন। তাঁর বক্তব্য, ABVP বিজেপির কোনও শাখা সংগঠন নয়। এটি আলাদা এবং স্বাধীন একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন।

যাদবপুরের ঘটনা প্রসঙ্গে শমীক বলেন, ABVP দেশের অন্যতম বড় ছাত্র সংগঠন। তারা নিজেদের মতামত, আদর্শ এবং কর্মসূচি অনুযায়ী কাজ করে। বিজেপি তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। তাঁর কথায়, “এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়। তারা একটি স্বতন্ত্র ও স্বাধীন জাতীয়তাবাদী সংগঠন। তাদের অবস্থান বা সিদ্ধান্ত তারা নিজেরা নেয়, এই নিয়ে দলের কিছু বলার নেই।”

শমীকের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে সরাসরি দলীয় রাজনীতি করা বিজেপির নীতি নয়। ক্যাম্পাসের বাইরে যদি কোনও আইনশৃঙ্খলার সমস্যা বা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়, তখন বিজেপির প্রতিনিধিরা সেখানে যেতে পারেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনও ছাত্র সংগঠনকে পরিচালনা করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বিজেপির কাজ নয় বলেই জানান তিনি।

যাদবপুরে ‘ভারত তেরে টুকড়ে হোঙ্গে’ বা ‘টুকড়ে টুকড়ে’ ধরনের স্লোগান উঠেছিল কি না, সেই প্রশ্নও ওঠে সাংবাদিকদের তরফে। জবাবে শমীক বলেন, “এই ধরণের স্লোগান যদি সত্যিই উঠে থাকে, তবে যারা তা দিল তারা অক্ষত শরীরে ঘুরে বেড়াচ্ছে কীভাবে? সেটাই তো বড় প্রশ্ন।”

একইসঙ্গে SFI বা ছাত্র পরিষদের সঙ্গে ABVP-র রাজনৈতিক অবস্থানের পার্থক্যের কথাও তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, ABVP নিজেদের আদর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী চলে। আর ক্যাম্পাসের বাইরে কোনও অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার সমস্যা হলে তা দেখার দায়িত্ব প্রশাসনের। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে পুরো পরিস্থিতির উপর নজর রাখতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন