27.7 C
Kolkata
Thursday, September 24, 2026
spot_img

আয়ুষ্মানের মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়! পাল্টা সাফাই অভিনেতার!

মুম্বই: ট্রেলার মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। নতুন ছবি ‘উড়তা তীর’-এ ‘পাকিস্তান জিন্দাবাদ’ সংলাপ উচ্চারণ করতেই তীব্র সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। তবে বিতর্কের জবাবে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি, এটি সম্পূর্ণ চিত্রনাট্যের অংশ এবং একজন অভিনেতা হিসেবে চরিত্রের দাবি মেনেই সংলাপ বলেছেন।

বিতর্কের সূত্রপাত ‘উড়তা তীর’-এর ট্রেলার ঘিরে। ছবিতে আয়ুষ্মান (Ayushmann Khurrana)। অভিনয় করছেন এক পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায়, যিনি স্মৃতিভ্রংশের পর ভারতে এসে নিজেকেই ভারতীয় গোপন এজেন্ট বলে বিশ্বাস করতে শুরু করেন। সেই চরিত্রের একটি দৃশ্যেই শোনা যায় বহুল আলোচিত সংলাপ, ‘পাকিস্তান জিন্দাবাদ’।

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রবল আলোচনা। একাংশের দাবি, এমন সংলাপ অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করেছে। অন্যদিকে, অনেকেই মনে করছেন ছবির প্রেক্ষাপট না দেখে শুধুমাত্র একটি সংলাপকে কেন্দ্র করে বিচার করা ঠিক নয়।

ট্রেলার লঞ্চে এই বিতর্ক নিয়েই মুখ খোলেন আয়ুষ্মান (Ayushmann Khurrana)। অভিনেতার কথায়, “একজন পেশাদার অভিনেতা হিসেবে চিত্রনাট্য যা দাবি করে, সেটাই করি। প্রায় সব স্পাই ছবিতেই এমন সংলাপ বা পরিস্থিতি থাকে। তবে ‘উড়তা তীর’ একটি স্পাই কমেডি, যেখানে দেশপ্রেমের ছোঁয়াও রয়েছে। আমি সবসময় আগে চিত্রনাট্য দেখি, তারপর চরিত্র।”

ছবিতে আয়ুষ্মানের (Ayushmann Khurrana) সঙ্গে রয়েছেন সারা আলি খান, রাহুল বোস, রাম কাপুর, গুলশান গ্রোভার, রঘুবীর যাদব-সহ একাধিক পরিচিত অভিনেতা। স্পাই থ্রিলার ও কমেডির মিশেলে তৈরি এই ছবি মুক্তি পাবে ৯ অক্টোবর ২০২৬। ট্রেলারের একটি সংলাপ ঘিরে বিতর্ক যতই তীব্র হোক, শেষ পর্যন্ত দর্শক ছবিটিকে কীভাবে গ্রহণ করেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন