30.1 C
Kolkata
Tuesday, June 16, 2026
spot_img

দলবদলের পর এবার মন্ত্রিসভায় স্থান! কারা রয়েছেন তালিকায় ?

Aaj India Desk, নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের NCPI-তে যোগদানের ঘোষণার পর এবার ফের নতুন চমক। দলবদলের পুরস্কার রূপে এবার মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বিদ্রোহী শিবিরের সাংসদ। দিল্লির অন্দরমহলের সূত্র অনুযায়ী, NCPI যদি আনুষ্ঠানিকভাবে NDA জোটে যোগ দেয়, তাহলে দলের দুই সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।

সোমবার NCPI-এর শীর্ষ নেতৃত্ব দিল্লিতে পৌঁছেছে বলে রাজনৈতিক সূত্রের দাবি। লোকসভার স্পিকারের কাছে বিদ্রোহী সাংসদদের পক্ষ থেকে এনসিপিআই-তে যোগদানের আবেদন জানানোর পর থেকেই জোট-রাজনীতির নতুন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়।

কারা থাকতে পারেন মন্ত্রিত্বের দৌড়ে?

রাজনৈতিক মহলের একাংশের মতে, এনসিপিআই যদি এনডিএ-র নতুন শরিক হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে জোটের পক্ষ থেকে দলটিকে প্রতিনিধিত্ব দেওয়ার প্রশ্ন উঠতে পারে। সেই সম্ভাব্য তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তিনি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে একাধিকবার (১২তম, ১৩তম, ১৫তম, ১৬তম, ১৭তম ও ১৮তম লোকসভায়) সাংসদ নির্বাচিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি ২০১১ সাল থেকে লোকসভায় দলের সংসদীয় দলনেতার দায়িত্ব এবং ২০১১-২০১২ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। এই দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতার কারণে তাঁকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই তাঁকে y ক্যাটাগরির নিরাপত্তাও দেওয়া হয়েছে।

একইসঙ্গে শর্মিলা সরকারের নামও আলোচনায় উঠে এসেছে। তিনি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। দলীয় প্রতিনিধিত্বের প্রশ্নে তাঁর নামও বিবেচনায় রয়েছে।

দলবদল ঘিরে রাজনৈতিক বিতর্ক

বিদ্রোহী সাংসদদের দলত্যাগ করার পদক্ষেপকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে অন্য রাজনৈতিক শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা এবং পরে NCPI-তে যোগদানের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠেছে। তৃনমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ মহুয়া মৈত্রও এই বিদ্রোহী সাংসদদের ক্রমাগত তীব্র সমালোচনা করেছেন।

এখন নজর কেন্দ্রীয় নেতৃত্ব ও এনডিএ শিবিরের পরবর্তী পদক্ষেপের দিকে। আগামী কয়েক দিনের ঘটনাপ্রবাহই স্পষ্ট করবে, এই দলবদল কেবল সাংগঠনিক পুনর্বিন্যাস, নাকি জাতীয় রাজনীতিতে ফের কোনো নতুন সমীকরণের সূচনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন