29 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

ভোটার তালিকায় নাম আছে ? তাও পাবেন না অন্নপূর্ণা ভান্ডার!

Aaj India desk, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে ৩০০০ টাকা করে মহিলাদের দেয়ার। লক্ষ্মীর ভান্ডারের ১৫০০ টাকার বদলে অন্নপূর্ণা ভান্ডারের (annapurna bhandar) ৩০০০ টাকা নিয়ে বেশ আগ্রহ ছিল ভোটার মহলের। প্রশ্ন ছিল আদৌ এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা কিংবা কারা পাবেন তা নিয়ে। নতুন এক নির্দেশিকায় জানা গেছে অন্নপূর্ণা ভান্ডার সকলে মোটেও পাবেন না।

কারা পাবেন না?

ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছিলেন যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁরা সকলেই অন্নপূর্ণা ভান্ডার(annapurna bhandar) পাবেন। শুধু যাদের নাম এস আই আরে বাদ গেছে, তাঁরা ছেড়ে। কিন্তু বাস্তবে তাঁরা ছাড়াও আরও অনেকেই এই তালিকা থেকে বাদ পড়তে চলেছেন। রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে –

• স্থায়ী সরকারি চাকরি করেন এমন মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না।

• সরকারি চাকরি থেকে অবসর নেওয়া বা পেনশনভোগী মহিলা বা তাদের বাড়ির কোনও মহিলা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না।

• যাদের পারিবারিক বার্ষিক আয় সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সীমার বেশি।

• পরিবারে কেউ আয়কর বা ইনকাম ট্যাক্স জমা দিলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

• এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযোগ না থাকলে এবং ডিবিটি (DBT) অর্থাৎ সরকারি অনুদান সরাসরি পাওয়ার জন্য সক্রিয় না থাকলে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না।

বিধিনিষেধের কারণ কি?

সরকার সূত্রে খবর মূলত অপচয় রোধ করা এবং যোগ্য ব্যক্তিদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া। তবে রাজনৈতিক মহলে এ নিয়ে বিতর্ক রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রশ্ন উঠেছিল বিভিন্ন রাজ্যে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ভাতা দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেই যদিও অন্নপূর্ণা ভান্ডারের (annapurna bhandar) প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করছিল। কিন্তু নিত্যনতুন নির্দেশিকায় প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গও কি একই পথে যাবে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন