28 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

পদ যেতে মুখ খুলেছিলেন কাকলি! এবার কেন্দ্রের Y+ নিরাপত্তায় তৃণমূল সাংসদ

Aaj India Desk, কলকাতা: তৃণমূলের (TMC) অনেক শীর্ষ নেতার নিরাপত্তা কমানো হলেও এবার উল্টো ছবি দেখা গেল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)-এর ক্ষেত্রে। তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কাকলিকে এবার ওয়াই প্লাস ক্যাটেগরির (Y plus category) নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ সকাল থেকে মধ্যমগ্রামে তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা যায়। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ (CISF)।

এদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নেতার নিরাপত্তা ও কনভয় কমানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। তাই এই পরিস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তা হঠাৎ বাড়ানো নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, সম্প্রতি দলীয় দায়িত্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন কাকলি। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরিয়ে সেই দায়িত্ব ফের দেওয়া হয় কল্যাণ ব্যানার্জিকে। গত বছর কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদ ছাড়ার পর কাকলিকেই ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আচমকাই তাঁকে সরিয়ে আবার কল্যাণকে দায়িত্ব দেওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কাকলি লেখেন, “১৯৭৬ সাল থেকে পরিচয়, ১৯৮৪ সাল থেকে পথচলা। চার দশকের আনুগত্যের এটাই পুরস্কার।” তাঁর এই পোস্ট ঘিরেও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন