30 C
Kolkata
Thursday, May 14, 2026
spot_img

অবসরের পর মিলবে অর্ধেক বেতন? কী ভাবছে অষ্টম বেতন কমিশন

Aaj India Desk, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কি এবার বড় সুখবর ?অবসরের পর আর চিন্তা না পরিবর্তে থাকছে নিশ্চিত পেনশনের ব্যবস্থার ? অষ্টম বেতন কমিশন(8th Pay Commission) কে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কত টাকা পেনশন মিলতে পারে তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। সামনে এসেছে একাধিক নতুন তথ্য ।

অষ্টম বেতন কমিশনের কাছে জমা পড়া প্রস্তাবে পেনশন কাঠামোয় পরিবর্তনের দাবি তুলেছে কর্মচারী ফেডারেশন (Employees Federation)। তাদের দাবি, অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেন শেষ প্রাপ্ত বেতনের অন্তত ৫০ শতাংশ নিশ্চিত পেনশন হিসেবে পান। শুধু তাই নয়, সেই পেনশনের সঙ্গে মহার্ঘ ভাতা (DA) যোগ করার কথাও বলা হয়েছে।

এছাড়াও প্রস্তাবে বলা হয়েছে , কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার যেন বর্তমান নিয়মের তুলনায় বেশি আর্থিক সুবিধা পায়। সেই কারণে পরিবার পেনশন ৬০ শতাংশ করার দাবিও জানানো হয়েছে।

ফেডারেশনের দাবি, বর্তমান NPS ব্যবস্থায় পেনশনের পরিমাণ অনেকটাই শেয়ার বাজারের উপর নির্ভরশীল। ফলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে কর্মীদের মধ্যে। বাজারে বড় ধাক্কা লাগলে পেনশনের জন্য জমা হওয়া টাকার পরিমাণও কমে যেতে পারে বলে আশঙ্কা তাদের।

সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশন ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা ক্রমশ বাড়ছে। এবার দেখার, নিশ্চিত পেনশন ও পরিবার পেনশন বৃদ্ধির এই দাবিগুলিকে কেন্দ্র কতটা গুরুত্ব দেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন