30 C
Kolkata
Tuesday, May 12, 2026
spot_img

এই দুর্নীতিতে যুক্ত কারা? তদন্তের দাবি ডাক্তারদের

Aaj India desk, নয়া দিল্লি: প্রশ্ন ফাঁসের অভিযোগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গতকালই NEET-UG 2026 এর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটাই প্রথম নয়, এর আগেও বহু বার এই একই ঘটনা ঘটেছে। ফলে এর পিছনে বড় কোনো দুর্নীতি চক্র রয়েছে। এমনটাই মনে করছে ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট (UDF)। বারবার করে নিট (NEET) পরীক্ষা নিয়ে এত বিতর্কের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে তারা।তাদের সন্দেহ এই চক্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা দল।

কি বলছে ডক্টরস ফ্রন্ট? 

আজ এক প্রেস রিলিজের মারফত ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট (UDF) জানায়,”এত বড় একটি কেলেঙ্কারির চূড়ান্ত সমাধান কেবল পরীক্ষা বাতিল করা হতে পারে না।বছরের পর বছর ধরে বারবার ঘটে চলা এত ঘটনা আসলে এক গভীর চক্র এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ইঙ্গিত দেয়, যাকে আর উপেক্ষা করা যায় না।ইউডিএফ এই পুরো বিষয়টি নিয়ে একটি উচ্চ-পর্যায়ের, খুব তাড়াতাড়ি স্বচ্ছ তদন্তের জোরালো দাবি জানাচ্ছে। এই (NEET)কেলেঙ্কারিতে জড়িত প্রত্যেক ব্যক্তিকে তাদের মর্যাদা বা পদ নির্বিশেষে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। এই চক্রের সঙ্গে যেই জড়িত থাক, কোনো উচ্চপদস্থ রাজনীতিবিদ, আমলা, দালাল, ডাক্তার, কোচিং মাফিয়া বা অন্য যে কোনো ব্যক্তিই হোক না কেন, কোনো রাজনৈতিক বা প্রশাসনিক সুরক্ষা ছাড়াই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

পরীক্ষা ব্যবস্থায় উপর কী ভরসা থাকবে এরপর?

পরীক্ষা বাতিল হওয়ায় লক্ষ লক্ষ সৎ নিট (NEET) পরীক্ষার্থী ও তাদের পরিবার হতাশ হয়ে পড়েছে। তাদের এতদিনের পরিশ্রম এভাবে জলে যাওয়ায় রীতিমত ভেঙে পরেছে পরীক্ষার্থীরা। ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট (UDF) জানিয়েছে, ” আজ যারা মেডিকেল কলেজে প্রবেশ করছে, তারাই আগামী দিনের ডাক্তার হবে। যদি দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অযোগ্য প্রার্থীরা চিকিৎসা শিক্ষায় প্রবেশ করে, তবে তা শেষ পর্যন্ত ভারতে রোগীর সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মানকে ঝুঁকির মুখে ফেলবে।” শুধু নিট নয় গত কয়েকবছর ধরেই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। এই অবস্থায় সরকারী চাকরি ও তার প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠে গেছে। ভারত সরকারকেই এই দায় নিয়ে প্রতিটি স্তরে সম্পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন