33 C
Kolkata
Tuesday, May 12, 2026
spot_img

“রাস্তা দখল করে আর নামাজ না ” কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

Aaj lndia Desk,কলকাতা: পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন।আবারও বড়সর পদক্ষেপ নিলেন রাজ্যের নতুন সরকার ।

রাস্তায় নামাজ ও ধর্মীয় জমায়েত নিয়ে কড়া বার্তা সামনে এল। বিজেপি বিধায়ক অর্জুন সিং (Arjun Singh) জানিয়েছেন, “সড়কে নামাজ পড়া বন্ধ করতে হবে। যদিও ইতোমধ্যেই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে”। পাশাপাশি তিনি এও বলেন, এখন থেকে রাস্তায় কোনও ধর্মীয় জমায়েত বা প্রার্থনা মেনে নেওয়া হবে না। তাঁর দাবি,সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয় এমন কোনও কর্মসূচিকেই আর অনুমতি দেওয়া হবে না।

কলকাতার রেড রোড (Red Road)-এ ঈদের বড় জামাত প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। অর্জুন সিং জানান, “রেড রোডের মতো গুরুত্বপূর্ণ একটি এলাকায় ভবিষ্যতে আর এ ধরনের জমায়েত দেখা যাবে না”। বিষয়টিকে তিনি আদালতের নির্দেশ বলেই জানিয়েছেন । তাঁর কথায়, বিচারবিভাগীয় নির্দেশ মেনেই সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করবে।

এছাড়াও নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গরু পাচারের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি বলেন,”গরু পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে”।

কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ বলছে “Public space cannot be claimed as a matter of right ” , অন্যদিকে সুপ্রিমকোর্ট বলছে রাস্তা অবরোধ করে ধর্মীয় কার্যকলাপ করা যাবে না। অর্থাৎ এটা সব ধর্মের জন্যই প্রযোজ্য অর্থাৎ এই নির্দেশ কোনও নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নয়, বরং সব ধর্ম ও সম্প্রদায়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য এমন টাই মনে করছেন অনেকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন