28 C
Kolkata
Thursday, November 12, 2026
spot_img

ছুটি কাটতেই বিপত্তি! অফিস টাইমে বন্ধ রেল পরিষেবা!

Aaj India desk, কলকাতা: গতকালই ঘটেছিল জোড়া দুর্ঘটনা। রেলের (Rail)পরি কাঠামো প্রশ্নের মুখে পড়ে গেছিল। আর আজ আবার সমস্যা হল লোকাল ট্রেনেও। সদ্যই ছুটি শেষ হয়েছে, এবার সকলে কাজে ফিরতে শুরু করেছেন। এর মধ্যেই এক ঘন্টার উপর ব্যাহত হল রেল চলাচল। সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। ফলে প্রশ্ন উঠেছে লোকাল ট্রেনের পরিষেবাও কি দিতে পারছে না রেল? ঘটনা ঘটেছে হাসনাবাদ শিয়ালদা লাইনে। প্রায় দু’ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

কি ঘটেছে?

আজ সকালে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ লাইনে রেল(Rail) পরিষেবা ব্যাহত হয়। ভ্যাবলা স্টেশনের কাছে একটি ট্রেন চলে যাওয়ার পর বিকট আওয়াজ হয়। শব্দ শুনে বাসিন্দারা গিয়ে দেখেন রেললাইনে বড় ফাটল ধরেছে। বিপদ বুঝে তারা জিআরপিকে খবর দেন। পরের ট্রেনটি যাওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়। বারাসত থেকে হাসনাবাদ পর্যন্ত আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ শুরু হয়। দু’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে অফিস যাত্রীদের সমস্যা হলেও বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

রেলের কি পরিকাঠামোর সমস্যা?

এই ঘটনায় প্রশ্ন উঠছে রেলের (Rail) পরিকাঠামো নিয়ে। রেলের নিয়মানুযায়ী ট্র্যাকম্যানদের নিয়মিত লাইন পরীক্ষা করার কথা। কিন্তু এক্ষেত্রে রেলকর্মীদের বদলে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি প্রথম আসে।ফলে নিয়মিত ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও নজরদারিতে কোথাও ফাঁক থেকে গিয়েছিল কি না, তা নিয়ে যাত্রীদের একাংশ প্রশ্ন তুলছেন। তবে রেলের তরফে এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো গাফিলতির কথা এখনো স্বীকার করা হয়নি বা তদন্তের বিষয়ে কিছু জানানো হয়নি। এখন রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন