Aaj India Desk ,কলকাতা : ভোটের দিন থেকেই শুরু হয়েছে আবহাওয়ার এই মায়াবী রূপ। কলকাতা জুড়ে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে চলেছে বৃষ্টি , সাথে কালবৈশাখী দাপটও ছিল চোখে পড়ার মত , হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৬ মে পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টিপাত সাথে ঝড়ো হাওয়াও ।
আগামী ৬ই মে পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে , ৬ই মে পর্যন্ত থাকবে একই পরিস্থিতি , দক্ষিণবঙ্গের জেলা জুড়ে থাকছে ঝড় বৃষ্টির পূর্বভাস , তবে উত্তরবঙ্গের জেলাতেও ৪ঠা মে পর্যন্ত থাকতে পারে একই আবহাওয়া , দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিংপং – এর মত জেলাগুলোতে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আজ কেমন থাকবে আবহাওয়া
তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৫.৮ ডিগ্রী সেলসিয়াসে নেমে যেতে পারে আজ । পাশাপাশি হাওয়া অফিসেও জানিয়েছে সারাদিন মেঘলা আকাশ বহাল থাকবে , হুগলি উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া , দুই বর্ধমান সহ নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
ক্ষয়-ক্ষতি
এদিকে বৃষ্টির জেরে গ্রাম অঞ্চলে চাষীদের পেটে বড়সড়ো আঘাত আনছে , খেতে ধান মজুত, কিছুজনের এখনো মাঠেই ধান পরে রয়েছে , ফলত হুগলি জেলা চাষিরা এখন বেশ চিন্তিত , এতে যে ধানের বড়সড়ো ক্ষতি হতে পারে এমনটাই আশঙ্কা করছে চাষিরা , তবে শহরাঞ্চলের মানুষদের আলাদাভাবে সতর্কতা জারি করেছেন হাওয়া অফিস , জমে থাকা জল থেকে যেন কোন রকম বিপদ না ঘটে সেই বিষয়ে অগ্রিম সতর্ক থাকার বার্তা দিয়েছেন । সব মিলিয়ে শহর থেকে গ্রাম এখন দুইয়েরই সমস্যার সম্মুখীন। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখন সেটাই দেখায়।


