29 C
Kolkata
Thursday, April 30, 2026
spot_img

দ্বিতীয় দফার পর আরও কড়া নির্বাচন কমিশন! পুনর্নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত?

কলকাতা: গতকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণে ফলতার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের (Re-polling) দাবী তুলেছিল বিজেপি। এছাড়াও মগরাহাট ও সোনারপুর নিয়েও অভিযোগ ওঠে। মোট ৭৭ কেন্দ্র নিয়ে অভিযোগ তোলে বিজেপি। সেইমত বৃহস্পতিবার সকালে স্ক্রুটিনির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেইমত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে স্ক্রুটিনির ফোন করে দায়িত্ব দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

শুধু তাই নয়, যেসকল কেন্দ্র থেকে অভিযোগ এসেছে সেখানে একেবারে পর্যবেক্ষক দল নিয়ে নিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সেইমত বিকেলে ডায়মন্ড হারবারে পৌঁছে যান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

কমিশন সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ৩২টি অভিযোগ এসেছে ফলতা থেকে। তার পরেই ডায়মন্ডহারবারে ২৯টি, মগরাহাটে ১৩টি এবং বজবজে ৩টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে কোথাও ইভিএমে টেপ লাগানো, কোথাও আতর লাগানো, আবার কোথাও ক্যামেরা রুমাল দিয়ে ঢেকে দেওয়ার মতো ঘটনা।

এরই মধ্যে ভোটের একেবারে শেষ পর্যায়ে নির্বাচন কমিশনের কাছে একটি চাঞ্চল্যকর অভিযোগও জমা পড়েছে। কমিশন সূত্রে খবর, যে সব জায়গা থেকে অভিযোগ এসেছে সেখানে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে কটা বুথে পুনর্নির্বাচন (Re-polling) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আগামীকাল অর্থাৎ শুক্রবারই হবে পুনর্নির্বাচন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন