29 C
Kolkata
Wednesday, April 29, 2026
spot_img

ফলতায় বিজেপি প্রার্থীকে দেখে ‘চোর’ স্লোগান : জমায়েত ভাঙতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : সকাল ৭ টা থেকে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট। ১৪২ টি আসনে ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে হলেও দক্ষিণ ২৪ পরগনায় উঠে এসেছে কিছু বিক্ষিপ্ত ঘটনা। এর মধ্যেই বিক্ষোভে সরগরম ফলতা (Falta) বিধানসভা কেন্দ্র।

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta) ভোটগ্রহণ চলাকালীন এক বুথে তীব্র উত্তেজনা ছড়ায়। ইভিএমে ত্রুটি এবং বিজেপি প্রার্থীর নামের উপর টেপ লাগানোর অভিযোগ পেয়ে সেখানে উপস্থিত হন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা।

প্রার্থীকে দেখেই এলাকাবাসীর একাংশ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি তাঁকে দেখে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে এগিয়ে যায় এবং লাঠিচার্জ করে বলে স্থানীয়দের অভিযোগ। এতে জমায়েত দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

লাঠিচার্জ শুরু হতেই হুড়োহুড়ি ও আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন উপস্থিত ভোটাররা। সেই সময় নিজেকে বাঁচাতে দৌড়তে গিয়ে বেশ কয়েকজন মহিলা ভোটার রাস্তায় পড়ে যান। কারও হাত-পা ছড়ে যায়, কেউ মাথায় আঘাত পান। ঘটনাস্থলে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হলেও আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের তুলে নিরাপদ স্থানে নিয়ে যান। স্থানীয় সূত্র অনুযায়ী, আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পুরো ঘটনার উপর নজর রাখছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, সকালেই কেন্দ্রীয় বাহিনী সহ উত্তরপ্রদেশ থেকে আগত ‘সিংঘম’ অজয় পাল শর্মা ফলতা (Falta) কেন্দ্রে উপস্থিন হন। ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক যাতে না থাকে এবং এখানকার ভোটাররা যাতে সুষ্ঠু ও নিরাপদে ভোট দিতে পারেন, সেই উদ্দেশ্যে সকাল থেকেই তিনি এই কেন্দ্রে নজরদারি চালিয়েছিলেন। তবু এই রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা যায় এলাকাবাসীর মধ্যেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন