29 C
Kolkata
Wednesday, April 29, 2026
spot_img

‘এটাই তথাকথিত ডায়মন্ড হারবার মডেল’—পুনর্নির্বাচনের দাবি তুলল বিজেপি!

কলকাতা: ছাব্বিশের ভোট (West Bengal Assembly Election 2026) উৎসবে দ্বিতীয় দফার শুরু শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই চড়ছে উত্তেজনার পারদ। বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তি, ইভিএম বিভ্রাট, মারধোর, গাড়ি ভাঙচুরের অভিযোগ। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে ফলতার নাম। সেখানে বিজেপিকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি (BJP)।

এক্সে পোস্ট করে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন বিজেপির (BJP) আইটি সেলের প্রমুখ অমিত মালব্য। তিনি দাবি করেছেন, ফলতা এলাকার একাধিক বুথে বিজেপিকে ভোট দেওয়ার অপশন টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে, ফলে ভোটাররা তাঁদের পছন্দমতো ভোট দিতে পারছেন না। এক্সের পোস্টে তিনি লেখেন, ““এটাই তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’, যার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়-এর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা আসনে জয় নিশ্চিত করেছিলেন।”

X Link: https://x.com/amitmalviya/status/2049360397107617827

পাশাপাশি ফলতা থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা জাহাঙ্গির খানের প্রসঙ্গ টেনে তিনি রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন। মালব্য দাবি করেছেন, এই ঘটনাগুলি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁর বক্তব্য অনুযায়ী, ফলতা ১৪৪ নম্বর এলাকায়, পার্ট ১৭০-এর অন্তর্গত হরিণডাঙা হাই স্কুলের রুম নম্বর ২-সহ একাধিক বুথে এমন ঘটনা ঘটেছে।

এছাড়াও ১৮৯ নম্বর বুথেও একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব বুথে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি (BJP)। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন