30 C
Kolkata
Tuesday, April 28, 2026
spot_img

দ্বিতীয় দফার আগে কড়া নজরদারি, চালু বিশেষ হেল্পলাইন

Aaj lndia Desk ,কলকাতা : দ্বিতীয় দফার ভোট শুরু হতে আর কয়েক ঘণ্টা , রাজ্যে নিরাপত্তা ব্যবস্থায় বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় বাহিনী। ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে রাখতে ১৪২টি বিধানসভা আসনে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। এই উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ ভোটারদের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া এবং যেকোনও অশান্তির বা অনিয়মে দ্রুত পদক্ষেপ নেওয়া।

কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয়েছে, ভোটের দিন কোথাও কোনও রকম অশান্তি বা দুষ্কৃতী কার্যকলাপ, বুথ দখলের চেষ্টা, ভুয়ো ভোট বা অন্য কোনও অনিয়ম নজরে এলে সাধারণ মানুষ যেন দেরি না করে সরাসরি হেল্পলাইনে ফোন করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট এলাকায় দ্রুত বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

সিআরপিএফ(CRPF) -এর তরফে জানিয়েছেন, “ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে বা ভোট প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হেল্পলাইনে পাওয়া প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে।”

হেল্পলাইন নম্বর:

৮৪২০২৭২১০১

৮৪২০২৭২৩৪৩

ল্যান্ডলাইন:

০৩৩-২৩৬৭১১১৭

প্রথম দফার ভোট তুলনামূলক ভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, দ্বিতীয় দফাকে ঘিরে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। বরং আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ।ইতিমধ্যেই সম্ভাব্য অশান্তি ও দুষ্কৃতী কার্যকলাপ রুখতে গত ৩৬ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের মতে, এই গ্রেপ্তারির উদ্দেশ্যই হল ভোটের আগে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য প্রশাসন যৌথভাবে নজরদারি চালাচ্ছে। প্রতিটি স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত বাহিনী। পাশাপাশি সিসিটিভি নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং মোবাইল পেট্রোলিং বাড়ানো হয়েছে। কোথাও যাতে ভোটারদের উপর চাপ সৃষ্টি করা না যায় বা ভোটদানে বাধা সৃষ্টি না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।

অন্যদিকে, সাধারণ ভোটারদের মধ্যেও সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন মাধ্যমে জানানো হচ্ছে, ভয় না পেয়ে সকলে যেন ভোটকেন্দ্রে যান এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। কোনও সন্দেহজনক ঘটনা দেখলে বা নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে অবিলম্বে হেল্পলাইনে জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন