33 C
Kolkata
Tuesday, April 28, 2026
spot_img

মাত্র ৬ নাম বাদ! দ্বিতীয় তালিকায় বড় চমক

Aaj lndia Desk, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court of India)-এর নির্দেশ ছিল স্পষ্ট ভোটের দুদিন আগে পর্যন্ত যত নামের নিষ্পত্তি হবে ঠিক সেই তালিকা প্রকাশ করতেই হবে। সেই নিয়ম মেনেই প্রথম তালিকার পর, দ্বিতীয় দফার ভোটের আগেই সামনে এল আরেকটি সাপ্লিমেন্টারি তালিকা।

সোমবার রাত ১২টা পর্যন্ত যেসব নামের নিষ্পত্তি হয়েছে, সেগুলিই জায়গা পেয়েছে সেখানে। আর মঙ্গলবার ভোররাতে প্রকাশ্যে আসে সেই তালিকা ।প্রথম তালিকায় যেখানে ১৩৯ জনের নাম যুক্ত হয়েছিল এবং ৮ জন বাদ পড়েছিলেন, সেখানে দ্বিতীয় তালিকায় এক ধাক্কায় যোগ হল ১৪৬৮ জন। বাদ গেল মাত্র ৬ জন। অর্থাৎ, নতুন করে বহু ভোটার ফের ফিরে পেলেন তাঁদের ভোটাধিকার।

নির্বাচন কমিশন (Election Commission of India)-র নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম তালিকায় উঠেছে, তাঁদের দ্রুত ভোটার স্লিপ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে, যাতে নির্ধারিত দিনেই তাঁরা ভোট দিতে পারেন। ওয়েবসাইটে নির্দিষ্ট অপশনে EPIC নম্বর দিয়ে নিজের নাম খুঁজে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

তবে এখানেই শেষ নয়, আসল প্রশ্নটা আরও বড়। বিচারাধীন তালিকা থেকে প্রায় ২৭ লক্ষ নাম বাদ পড়েছিল। মোট আবেদন ছিল ৩০ লক্ষেরও বেশি। তার মধ্যে প্রথম দফার আগে মাত্র ৬৫৭টি আবেদন নিষ্পত্তি হয়। ১৩৯ জনের নাম তালিকায় ওঠে। কমিশনের হিসেব বলছে, নিষ্পত্তি হওয়া নামের মধ্যে মাত্র ১.২ শতাংশ বাদ গেছে কিন্তু যারা ভুল করে আবেদন করেছিলেন, তাঁদের বিষয়ে এখনোও পরিষ্কার কোন তথ্য জানা যায়নি।

এবার দ্বিতীয় তালিকায় ১৪৬৮ জনের নাম যুক্ত হলেও, মোট কত আবেদন নিষ্পত্তি হয়েছে এখন সেই হিসাব পাওয়া যায়নি। ফলে দুটি তালিকা প্রকাশের পরেও লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিতই রয়ে গেছে।

ভোটের আগে এই অঙ্কই এখন বড় প্রশ্ন তুলছে সবাই কি শেষ পর্যন্ত ভোটাধিকার ফিরে পাবেন, নাকি অনেক নামই থেকে যাবে তালিকার বাইরে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন