30 C
Kolkata
Monday, April 27, 2026
spot_img

দাবদাহের মাঝে বৃষ্টির সুখবর, ভিজবে একাধিক জেলা

Aaj India Desk,কলকাতা: দাবদাহে জর্জরিত বাংলা, তার উপর ভোটের উত্তাপ দুইয়ে মিলে কার্যত বেশ উত্তপ্ত পরিস্থিতি। চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী। তবে স্বস্তির খবর জানিয়েছে হাওয়া অফিস , সপ্তাহের শেষে হতে পারে আবহাওয়ার পরিবর্তনের এমনই ইঙ্গিত দিয়েছেন ।

গত সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের তাপপ প্রবাহের প্রকোপ বেড়েছে বেশ খানিক টা , বিশেষ করে ২৪ তারিখ পর্যন্ত ছিল অত্যাধিক তাপপ্রবাহ , বাঁকুড়া ,পুরুলিয়া পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম, বীরভূম এর মত জেলা গুলো তে ছিল ৪০° , যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪°-৫° বেশি ।

কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সপ্তাহজুড়ে বজ্রসহ ঝড়ো হাওয়া, দমকা হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে বেশ কয়েকটি জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম কমলা সতর্কতার অধীনে রয়েছে। বাতাসের গতিবেগ এই সকল জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা ঝুঁকি বাড়াবে বলেও মনে করা হচ্ছে । তবে আকাশে মেঘের আচ্ছাদন বিরাজ থাকবে ,ফলত তীব্র গরম কিছুটা হলো কমে ।

উত্তরবঙ্গের জেলা গুলি তে অর্থাৎ দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সাথে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানাও হয়েছে। পাশাপশি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা ও জানিয়েছে হাওয়া অফিস, দমকা হাওয়ায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। জেলেদের বুধবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ভোটগ্রহণের দিনও অর্থাৎ ২৯শে এপ্রিল বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু অংশসহ বেশ কয়েকটি জেলায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন