33 C
Kolkata
Sunday, April 26, 2026
spot_img

Weather Update: ভোটের দিনই প্রকৃতির ‘হাইভোল্টেজ’ শো—কালবৈশাখীর সতর্কতা জারি!

কলকাতা: তীব্র দাবদাহ আর প্যাচপ্যাচে গরমে ঘেমেনেয়ে প্রথম দফার গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছিলেন ১৬ জেলার মানুষ। ভোটের উত্তাপের সঙ্গে গত কয়েকদিনে পাল্লা দিয়ে বেড়েছে গ্রীষ্মের চোখরাঙানি। তবে দ্বিতীয় দফার আগে সহায় বরুণ দেব। আগামী ২৯ এপ্রিল ইভিএমে ঝড় তোলার দায়িত্ব পশ্চিমবঙ্গের বাকি ৭ জেলার মানুষের হাতে।

তবে ইভিএমে ঝড় উঠবে কিনা প্রশ্ন থাকলেও ভোটের দিন কাটবে গরমের অস্বস্তির মেঘ (Weather Update)। জারি হয়েছে কালবৈশাখীর (Kalbaishakhi) কালো ছায়া আর বজ্রবিদ্যুতের সতর্কবার্তা। সোমবার থেকেই শুরু হতে পারে দফায় দফায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া, যা ভোটের দিনকে আরও নাটকীয় করে তুলতে পারে।

দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর (Kalbaishakhi) প্রভাব বাড়তে চলেছে। পূর্ব বিহারের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা প্রচুর জলীয় বাষ্পের কারণে আগামী কয়েকদিন রাজ্যে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রবিবার ও সোমবারের জন্য উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম, এই আট জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)। হাওয়া অফিসের মতে, আজ অর্থাৎ রবিবার থেকেই ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ১ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই পরিস্থিতি চলতে পারে। কোথাও কোথাও গরম ও অস্বস্তিও বজায় থাকবে।

দ্বিতীয় দফার নির্বাচনের দিন কলকাতা-সহ একাধিক জেলায় দুপুরে গরম থাকলেও বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা ৩–৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আকাশ?

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে। আবার ২৯ এপ্রিল ও ১ মে পার্বত্য জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather Update)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন