35 C
Kolkata
Saturday, April 25, 2026
spot_img

দ্বিতীয় দফার ভোটের আগে ফের নতুন নাটক ? হাবড়ায় হানা ইডির!

Aaj India Desk, উত্তর ২৪ পরগণা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট এখনও বাকি। এর মধ্যেই শনিবার সকালে ফের তৎপর হলো ED (Enforcement Directorate)। এবার উত্তর ২৪ পরগনার হাবরায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

শনিবার সকালে প্রথমে হাবরার জয়গাছি নেতাজি রোডের বাসিন্দা সমীর চাঁদের বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। দরজায় একাধিকবার কড়া নাড়ার পর বাড়ির সদস্যরা দরজা খুললে তল্লাশি শুরু হয়। সূত্র অনুযায়ী, সমীর চাঁদ দীর্ঘদিন ধরে হাবরার চালপট্টি এলাকায় চাল ব্যবসার সঙ্গে যুক্ত। হাবরার আরেক চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

রেশন বণ্টন সংক্রান্ত দুর্নীতির তদন্তে এই দুই ব্যবসায়ীর নাম উঠে আসায় এই অভিযান বলে দাবি EDর। রেশন সামগ্রী বাজারে বেশি দামে বিক্রি, কালোবাজারি এবং আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান।

সূত্র অনুযায়ী, একই সাথে ব্যবসায়ী পার্থ সারথির বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করেছে ED (Enforcement Directorate)। ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করার অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন এক ইডি আধিকারিক।

উল্লেখ্য, হাবরার কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় পূর্বে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত। এই প্রেক্ষাপটে, দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে তাঁর নির্বাচনী এলাকায় EDর এই তল্লাশি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এর আগে তৃনমূলের তরফে বহুবার অভিযোগ করা হয় যে ED (Enforcement Directorate) সরাসরি কেন্দ্রের হয়ে তৃনমূল কংগ্রেসের প্রার্থী ও নেতাকর্মীদের লক্ষ্য করে তাদের ক্ষমতার অপপ্রয়োগ করছে। আজকের তদন্তের অগ্রগতি এবং নির্বাচনী সময়সূচির এই সমাপতনকে ঘিরেও ফের তুমুল বিতর্ক শুরু হয়েছে। যদিও ED এর তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন