33 C
Kolkata
Friday, April 24, 2026
spot_img

নির্বাচন ডিউটিতে থেকেও নেই ভোটাধিকার! আইনি লড়াইয়ে প্রশ্নের মুখে সুপ্রিম কোর্ট ?

Aaj India Desk, কলকাতা : গতকালই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রায় ৯২% ভোটদানের (Vote) হার দেখে উচ্ছ্বসিত রাজনৈতিক মহল। তবে এর মাঝে অবহেলিত সেই সাধারণ মানুষ যারা এই ভোটদানের অধিকার থেকেই বঞ্চিত।

আজ পশ্চিমবঙ্গে নির্বাচন ডিউটিতে থাকা একাধিক সরকারি আধিকারিকের নাম বিশেষ নিবিড় সংশোধন (SIR) তালিকায় না থাকার অভিযোগের মামলা গড়াল সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের দাবি, ভোট (Vote) গ্রহণের দায়িত্বে থাকা সত্ত্বেও তাঁরা নিজেরাই ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

সিনিয়র আইনজীবী এম.আর. শমশাদের বক্তব্য অনুযায়ী, মোট ৬৫ জন আবেদনকারী বর্তমানে নির্বাচন ডিউটিতে রয়েছেন। তাঁদের ডিউটি অর্ডারে EPIC (ভোটার আইডি) নম্বর উল্লেখ থাকলেও, সেই নম্বরগুলি পরবর্তীতে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে, যাঁরা নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাঁরাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না বলে অভিযোগ।

প্রধান বিচারপতি (CJI) জানান, এই ধরনের অভিযোগ প্রথমে সংশ্লিষ্ট আপিলেট ট্রাইব্যুনালের সামনে তোলা উচিত। আদালত সরাসরি হস্তক্ষেপ না করে বিষয়টি ট্রাইব্যুনালের বিচারাধীন রাখার পরামর্শ দেয়। একইসঙ্গে বিচারপতি বাগচি বলেন,“ট্রাইব্যুনাল এই বিষয়ে যথাযথ নির্দেশ দেবে। চলতি নির্বাচনে হয়তো তাঁরা ভোট (Vote) দিতে পারবেন না, কিন্তু ভোটার তালিকায় তাঁদের নাম থাকার মৌলিক অধিকার রক্ষা করা হবে।”

এই ঘটনা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রশাসনিক ত্রুটি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে যেখানে এই ব্যক্তিরা নির্বাচন পরিচালনায় যুক্ত সেখানে তাদের অবৈধ বলার প্রশ্ন আসে না। তবে কেনো তাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত সে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। পাশাপাশি চলতি নির্বাচনেই যদি ভোট না দিতে পারে তবে ভোটাধিকার রক্ষা হবে কিভাবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এখন নজর ট্রাইব্যুনালের দিকে। আবেদনকারীরা সেখানে বিষয়টি উত্থাপন করলে, ভবিষ্যতে তাঁদের ভোটার তালিকায় পুনঃস্থাপন এবং অধিকার সুরক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন