37 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

অভিযোগের পাহাড় তৃণমূলের, কি অবস্থা নির্বাচনের?

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2026, ) প্রথম পর্বের ভোটগ্রহন চলছে । বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর এসেছে । ভোটগ্রহন দেরিতে শুরু হয়েছে কোথাও কোথাও । তরজা পালটা তরজা চলছেই । এর মধ্যেই তৃণমূলের ( AITMC ) তরফে বিজেপির বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ করা হয়েছে । এদিন সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের ( AITMC ) এক্স হ্যান্ডল ( পূর্বতন টুইটার) থেকে একটি পোস্ট করে জানানো হয় “বাংলাদেশের ছবি মিথ্যে করে বাংলার নামে চালিয়ে, বাংলার মানুষকে বিভ্রান্ত করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি।”

তাদের অভিযোগ তৃণমূলের ( AITMC ) নামে যেন তেন প্রকারে মিথ্যা অভিযোগ চাপিয়ে বাংলাকে দখল করতে চায় বিজেপি । কিন্তু বাংলার মানুষ তা হতে দেবেন না । তাদের কথায় ,” বাংলার মানুষ আপনাদের সব খেলা ধরে ফেলেছে। এবার আর কোনোভাবেই মিথ্যাজাল বুনে ভোট বৈতরণী পারা যাবে না।”
অন্য একটি পোস্টে বিজেপিকে বাংলা বিরোধী জমিদার বলেও কটাক্ষ করে তারা ।
পাল্টাবো বাংলাকে স্লোগান নিয়ে তারা বলে যে বিজেপি আসলে বাংলার সংস্কৃতিকেই বদলে দিতে চায়।

তৃণমূলের( AITMC ) বক্তব্য “ক্ষমতায় এলে:
বাংলা বদলে দেবে ।আমাদের সংস্কৃতি বদলে দেবে।
আমাদের ভাষা বদলে দেবে। আমাদের খাদ্যাভ্যাস বদলে দেবে । আমাদের রীতি-নীতি সব বদলে দেবে।
আসলে বিজেপি —বাঙালিদের মুছে ফেলবে। এত সুন্দর বৈচিত্র্যকে একরকম করে ছাঁচে ঢালবে। এই সাংস্কৃতিক জুলুম প্রত্যাখ্যান করুন ।”

নির্বাচনের মধ্যে তৃণমূলের ( AITMC ) এই অভিযোগের পালটা বিজেপির বক্তব্য তৃণমূল ভোটারদের প্রভাবিত করতে চায়। নির্বাচনের সময় যত গড়াচ্ছে সমাজ মাধ্যমের ঝামেলা তত বাস্তবে পরিণত হচ্ছে । বিভিন্ন জায়গা থেকে আসা অশান্তির খবরে তারই প্রমাণ । তবে এত অভিযোগের পরেও দুই দলই আশাবাদী তাদের ভোটের ফল নিয়ে ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন