36 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

ময়নাগুড়িতে বুথে ইভিএম বিকল, ভোট না দিয়েই ফিরলেন বিজেপি প্রার্থী

Aaj India Desk ,জলপাইগুড়ি: জেলায় জেলায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনে প্রক্রিয়া , তবে এই প্রক্রিয়া সূচনা লগ্নে রাজ্যের বিভিন্ন জেলায় ইভিএম মেশিনের ত্রুটি দেখা দিচ্ছে , যা ঘিরে দফায় দফায় ইতিমধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে ।

রাজ্যের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) দিন সকালেই জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ির একটি বুথে ইভিএম(EVM) বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত থাকে বেশ কিছু ক্ষণ । হাসপাতাল পাড়ার ১৬/১৫২ নম্বর বুথে প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়েও ভোটদান শুরু করা সম্ভব হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ।

এই পরিস্থিতিতে সাধারণ ভোটারদের পাশাপাশি সমস্যায় পড়েন বিজেপি প্রার্থী ডালিম রায়ও। তিনি ভোট দিতে বুথে এলেও ইভিএম মেশিন বিকল থাকায় ভোট দিতে পারেননি। কিছুক্ষণ অপেক্ষার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি বুথ থেকে বেরিয়ে যান।স্থানীয় সূত্রে জানা গেছে, ইভিএমে ত্রুটি ধরা পড়ায় মকপোল প্রক্রিয়াও সম্পন্ন করা যায়নি। ফলে সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল ইভিএম বদলে নতুন মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। দ্রুত সমস্যা মিটিয়ে ভোটগ্রহণ শুরু করার চেষ্টা চলছে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন