29 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

বাংলাদেশে গম পাচার কাণ্ডে এবার নুসরতের নাম? তলব করল ইডি

Aaj India Desk, কলকাতা: রেশন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী তথা সাংসদ নায়িকা নুসরত (Nusrat Jahan)-কে তলব করল ইডি। আগামী ২২ এপ্রিল তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, বাংলাদেশে গম রপ্তানি সংক্রান্ত যে অনিয়মের তদন্ত চলছে, সেই সময় বসিরহাটের সাংসদ হিসেবে দায়িত্বে ছিলেন তিনি ফলে বিষয়টি সম্পর্কে তাঁর কিছু তথ্য থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে সূত্রের খবর, কলকাতায় নয়, দিল্লিতে হাজিরা দেওয়ার আবেদন করেছেন নুসরত জাহান। এখন সেই আবেদন মঞ্জুর হয় কি না, সেটাই দেখার।

সবুজ শিবিরের টিকিটে বসিরহাট থেকে এক সময় পাঁচ বছর সাংসদ ছিলেন নুসরত। ওই মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে দলীয় কর্মকাণ্ডে তাঁর দূরত্ব তৈরি হয়নি, বরং শাসকদলের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও বেশ ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে আলোচনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সরকারি ও সাংগঠনিক অনুষ্ঠানে তাঁকে মাঝেমধ্যেই দেখা গেছে।

এই পরিস্থিতিতে তাঁকে যে তলব করা হয়েছে, তার পর তিনি কী সিদ্ধান্ত নেন বা কীভাবে বিষয়টি সামাল দেন সেই দিকেই এখন নজর রয়েছে। পাশাপাশি, তাঁর আইনজীবীরা এ বিষয়ে কী অবস্থান জানান, সেটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন