22 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

পথচারীদের হাঁটা দায়, ফুটপাথ জুড়ে হকারদের দাপট!

Aaj India Desk, কলকাতা: কলকাতায় ফের জোরালো হচ্ছে হকার (Hawkers) সমস্যা, যা নিয়ে উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে। কলকাতার বিভিন্ন ব্যস্ত এলাকায় দেখা যাচ্ছে, টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র নিয়ম কার্যত মানা হচ্ছে না। নিয়ম অনুযায়ী রাস্তার পিচ করা অংশে হকারি করা নিষিদ্ধ হলেও, নিউ মার্কেট ও জানবাজারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেই নিয়ম ভেঙেই চলছে ব্যবসা। এতে যানজট ও পথচারীদের দুর্ভোগ দুই-ই বাড়ছে।

ভোটের আবহে প্রশাসনের কড়াকড়ি কিছুটা শিথিল হয়েছে বলেই মনে করছেন অনেকেই। তার সুযোগে হাতিবাগান, শ্যামবাজার, শিয়ালদহ, চাঁদনি চক, যাদবপুর, গড়িয়াহাট, টালিগঞ্জ ও বেহালার মতো এলাকায় হকারদের (Hawkers) সংখ্যা দ্রুত বাড়ছে। আগে যেসব ফুটপাথ পরিষ্কার করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছিল, সেগুলিও আবার দখল হয়ে যাচ্ছে। হলুদ দাগ কেটে নির্দিষ্ট করা সীমারেখাও আর মানা হচ্ছে না, ফলে মানুষকে খুব অল্প জায়গা দিয়ে হাঁটতে হচ্ছে।

পুরসভার তরফে জানানো হয়েছে, আপাতত নতুন করে কোনও হকার (Hawkers) উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়নি। ফলে পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা স্পষ্ট নয়। সামনে পুজোর মরশুম আসায় আরও ভিড় বাড়ার আশঙ্কা রয়েছে, যা সমস্যাকে জটিল করে তুলতে পারে।

এর আগে প্রায় ৫৪ হাজার হকারকে (Hawkers) চিহ্নিত করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়াও এখন থমকে রয়েছে। প্রশাসনের একাংশের আশঙ্কা, এই সুযোগে হকারের সংখ্যা আরও বাড়তে পারে এবং ভবিষ্যতে নতুন করে সমীক্ষা চালানোর প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন