29 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

“প্রথমে ক্যাশ দেবে, তারপর গ্যাস দেবে” : বিজেপিকে কাঠগড়ায় তুলে আক্রমণ মমতার !

Aaj India Desk, মালদহ : শনিবার মালদহের মানিকচকের নির্বাচনী সভা থেকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধোনা করে ভোটারদের আশ্বাস দেন তিনি।

সভায় নাম বাদ দেওয়া ভোটারদের উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, ‘‘জাজেদের কাছে নিজেরা যাবেন না। দু’টো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করে পালিয়ে গেল। মাঝখান থেকে স্থানীয় ছেলেমেয়েরা হেনস্থার শিকার হচ্ছেন। এনআইএ-র নাম করে ৪০-৫০ জনকে গ্রেফতার করা হচ্ছে।’’

আইনি লড়াইয়ের পথে তৃণমূল

তাঁর মতে, কমিশন মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। ভোটাধিকার সংবিধানের অধিকার। তার দাবি, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে সংখ্যালঘু, তফসিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। এই প্রক্রিয়াকে তিনি গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ হিসেবে তুলে ধরেন। মানুষদের ট্রাইবুনালে নাম পাঠাবার পরামর্শ দিয়ে দলীয় তরফে আইনজীবীদের মাধ্যমে সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

একই সাথে বিজেপিকে কাঠগড়ায় তুলে তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “বিজেপির একটাই ধর্ম, মানুষ মারার ধর্ম। ওদের পরিকল্পনায় নেই, এমন কিছু নেই। এদের মতো নোংরা নেই। ছি ছি বিজেপি!’’

বিরোধীদের ভূমিকা নিয়ে কটাক্ষ

SIR ইস্যুতে বিরোধী দলগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এই বিষয়ে যথেষ্ট সক্রিয় নয় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না। তিনি সাফ বলেন, “বাংলায় বিজেপির সঙ্গে সমঝোতা করে চলছে কংগ্রেস। প্রথমে ক্যাশ দেবে, তারপর গ্যাস দেবে।”

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পাশাপাশি সম্ভাব্য প্রতারণা নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় অর্থ লেনদেন বা ভুয়ো প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এছাড়া ভোটের আগে ও পরে পরিস্থিতি নজরে রাখার জন্য দলীয় কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন।ভোটারদের উদ্দেশে তিনি সতর্ক বার্তা দেন, ভোটাধিকার রক্ষায় সচেতন থাকতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন