29 C
Kolkata
Thursday, April 2, 2026
spot_img

দেশ বদলে, স্বপ্ন নয় ভারতের হয়ে গোলেই শুরু রায়ানের পথচলা

Aaj lndia Desk,নয়াদিল্লি: আবারও আন্তর্জাতিক (International)মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পেতে চলেছে ভারতীয় ফুটবল। লন্ডন(London) এর মাটিতে আগামী মে মাসে বসতে চলেছে চার দেশীয় “ইউনিটি কাপ”আর সেই টুর্নামেন্টেই নাম লেখাতে চলেছে ব্লু জার্সিরা।

AIFF (All India Football Federation)-এর তরফে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় ভারতের হয়ে মাঠে নামতে পারেন রায়ান উইলিয়ামস (Ryan Williams) ও ছাংতেরা (Chhangte) নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য যা বড় মঞ্চ।এই টুর্নামেন্টে ভারতের সামনে চ্যালেঞ্জও কম নয়। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নাইজেরিয়া (Nigeria national football team ) এবং জামাইকা (Jamaica national football team) যারা আন্তর্জাতিক ফুটবলে নিজেদের দাপট আগেই দেখিয়েছে । বিশ্বকাপের টিকিট না পেলেও আকর্ষণে কোনও খামতি নেই তাদের। ফিফা র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে ২১ ও ৭১ নম্বরে থাকা এই দুই দলই টুর্নামেন্টের মান বাড়াবে বলেই মনে করা হচ্ছে। নাইজেরিয়া প্লে-অফে হেরে ছিটকে গিয়েছিল বিশ্বকাপের দৌড় থেকে, আর জামাইকার স্বপ্ন থেমেছিল ডিআর কঙ্গোর কাছে হারের পর।

সব মিলিয়ে “ইউনিটি কাপ” শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং ভারতের জন্য নিজেকে নতুন করে প্রমাণ করার মঞ্চ যেখানে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন তিনটেই একসঙ্গে তৈরি হতে পারে।পাঁচ মাসের দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর একগুচ্ছ স্বপ্ন সব মিলিয়ে এক নতুন গল্পের শুরু। মঙ্গলবার যখন প্রথমবার ব্লু টাইগার্সের জার্সি গায়ে তুললেন রায়ান উইলিয়ামস (Ryan Williams),তখন সেটা শুধু একজন ফুটবলারের অভিষেক নয়, যেন ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লেখা।অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার সিদ্ধান্তটাই ছিল বড় সাহসের। আর সেই সিদ্ধান্তের সত্যিকারের মানে যেন মাঠেই প্রমাণ করে দিলেন তিনি।

ম্যাচের আগেই নাকি নিজের মনে কল্পনা করেছিলেন গোল করবেন। অনেক সময় এমন ভাবনা শুধুই কল্পনায় থাকে, কিন্তু রায়ানের ক্ষেত্রে তা বাস্তব হয়ে গেল চোখের পলকে। খেলার মাত্র চার মিনিটের মাথায় বল জালে জড়াতেই যেন থমকে গেল সময়।নিজের কথাতেই ধরা পড়েছে সেই আবেগ চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল।একটা গোল, একটা জার্সি, আর এক নতুন পরিচয় সব মিলিয়ে রায়ান উইলিয়ামসের এই অভিষেক যেন শুধুই পরিসংখ্যান নয়, বরং অনুভূতির এক গভীর গল্প।

সব মিলিয়ে, কয়েক দিনের এই টুর্নামেন্ট শুধু ম্যাচ নয় এ যেন হারানো ছন্দ ফিরে পাওয়ার লড়াই, আর নতুন গল্প লেখার শুরু।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন