28 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

তৃণমূলপন্থী BLO বনাম বিজেপি! মাঝে পুলিশের দেওয়াল! রণক্ষেত্র স্ট্র্যান্ড রোড!

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘বহিরাগত’দের নাম ভোটার তালিকায় (SIR) অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, বক্লে অভিযোগ করেন তিনি। একাধিকবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেও উত্তর আসেনি। তা সত্ত্বেও “প্রমাণ রাখতে” চিঠি দিচ্ছেন বলে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এই আবহে ফের কলকাতার স্ট্র্যান্ড রোডে তৃণমূল-পন্থী বিএলওদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি কর্মী সমর্থকরা। দু-পক্ষকে গার্ড রেল ডিয়ে থেকানর চেষ্টা করতে থাকে পুলিশ। কিন্তু তৃণমূল-পন্থী বি এলও এবং বিজেপির কর্মী সমর্থকরা গার্ড রেল ভাঙার চেষ্টা করতে থাকেন। দু-পক্ষকে সামাল দিতে রীতিমত হিমশিম খেতে থাকে পুলিশ।

অভিযোগ জানাতে গিয়েছিলেন শুভেন্দু?

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ভোটমুখী রাজ্যে ফর্ম-৬ নিয়ে অশান্তির ইন্ধন জোগানর অভিযোগ জানিয়ে এদিন সিইও দফতরে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইসময় ফর্ম-৬ এর মাধ্যমে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার তালিকায় ঢোকানো হচ্ছে বলে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলপন্থী বিএলওরা। অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের লোকেরা তাঁদের উপর হামলা চালিয়েছে।

নতুন চিঠিতে কি বললেন মমতা?

মঙ্গলবার জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)-এর নামে লক্ষ লক্ষ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। তাঁর দাবি, এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই প্রায় ২০০ জনের মৃত্যু ঘটেছে।

পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, বিপুল সংখ্যায় ‘ফর্ম-৬’ জমা পড়ছে বিজেপির এজেন্টদের মাধ্যমে, যা নতুন ভোটার হিসেবে নাম তোলার আবেদন। তাঁর মতে, এর আড়ালে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন এমন বহু ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, বিহার, হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো একই কৌশল এ রাজ্যেও প্রয়োগ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ, ‘বহিরাগত’দের ভোটার তালিকায় ঢোকানোর এই প্রচেষ্টার পিছনে বিজেপির প্রত্যক্ষ মদত রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন