26 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

মাত্র ১ দিনে ১ লাখ ধস! সোনার দামে ভূমিকম্প – এটাই কি ইতিহাসের সর্বনিম্ন?

Aaj India, কলকাতা: ইতিহাস গড়ল সোনার দাম! রেকর্ড পতনে কাঁপছে বাজার। একদিনে ১ লাখ টাকারও বেশি ধস নেমে এসেছে হলুদ ধাতুর দামে, যা জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সর্বনিম্ন স্তর বলেই মনে করছে বাজার।

১.৪৩ লাখ পতন ৭ দিনে!

টানা চার সপ্তাহ ধরে সোনার দামে পতন ছিল অব্যাহত। সোমবারের রিপোর্টেই স্পষ্ট হয়েছিল যে, গত ৭ দিনে বড় ধাক্কা খেয়েছে বাজার। বিশেষ করে ১৬ মার্চ থেকে ২২ মার্চ – এই সময়ের মধ্যে ভারতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমেছে ১,৪৩৫ টাকা। সেই হিসেবে ১০০ গ্রামের ক্ষেত্রে মোট পতন ১,৪৩,৫০০ টাকা। তবে এবার সেই ৭ দিনের হিসেবকেও ছাপিয়ে গেল একদিনের ধস। মাত্র ২৪ ঘণ্টাতেই ১ লাখ টাকার বেশি কমে গেল সোনার দাম।

১ লাখের বেশি পতন ১ দিনেই! সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, ২৪ ক্যারেট সোনার দাম একদিনেই ১,০৩২ টাকা কমে প্রতি গ্রাম দাঁড়িয়েছে ১৩,৫৬৫ টাকায়। ফলে ১০০ গ্রামের দাম ১৪,৫৯,৭০০ টাকা থেকে নেমে এসেছে ১৩,৫৬,৫০০ টাকায়। অর্থাৎ একদিনেই ১,০৩,২০০ টাকার পতন। পাইকারি বাজারেও একইরকম ধস দেখা গেছে।

আজ ভারতে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম। জানুয়ারির পর এটাই সোনার সর্বনিম্ন দর। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত, মুদ্রাস্ফীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি, সুদের হারের প্রত্যাশা এবং ভারতীয় টাকার উপর চাপ। এই সমস্ত কারণ মিলিয়েই সোনার দামে এমন অস্থিরতা তৈরি হয়েছে।

আজ ভারতের খুচরো বাজারে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১৩,৫৬৫ টাকা, যা আগের ১৪,৫৯৭ টাকা থেকে ১,০৩২ টাকা কম। ১০ গ্রামের ক্ষেত্রে দাম ১,৪৫,৯৭০ টাকা থেকে কমে ১,৩৫,৬৫০ টাকায় নেমেছে। মানে একদিনে ১০,৩২০ টাকা পতন।

২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও একই ছবি। প্রতি গ্রামে দাম ১৩,৩৮০ টাকা থেকে কমে ১২,৪৩৫ টাকা হয়েছে। ফলে ১০ গ্রাম ২২ক্যারেটে ৯,৪৫০ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ১,২৪,৩৫০ টাকা। ১০০ গ্রামে দাম নেমেছে ১৩,৩৮,০০০ টাকা থেকে ১২,৪৩,৫০০ টাকায়।

অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। প্রতি গ্রাম ১০,৯৪৮ টাকা থেকে কমে ১০,১৭৪ টাকা হয়েছে। ১০ গ্রাম‌ ১৮ ক্যারেটে দাম কমেছে ৭,৭৪০ টাকা এবং ১০০ গ্রাম ১৮ ক্যারেটে ৭৭,৪০০ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ১০,১৭,৪০০ টাকা।

স্পট সোনার দাম

বিশ্ববাজারে অবশ্য কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। তেহরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ফলপ্রসূ আলোচনা’ এবং ৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণার পর স্পট সোনার দাম বেড়ে প্রতি আউন্স ৪,৪৮০ ডলারের উপরে লেনদেন হয়েছে। যদিও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি।

MCX সোনার সর্বশেষ মূল্য 

এদিকে এমসিএক্স বাজারেও কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। ২ এপ্রিল ফিউচার বন্ডের এমসিএক্স গোল্ড প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,৩৭,৭১২ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, যদি যুদ্ধবিরতির পরিস্থিতি বজায় থাকে, তাহলে সোনার দামের অস্থিরতা ও পতন কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে আন্তর্জাতিক উত্তেজনা আবার বাড়লেই সোনার দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন