22 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

যে ইয়ালিনার জন্য টিকিট, ‘ধুরন্ধর ২’-এ সেই ইয়ালিনাই নেই! সারা অর্জুন-এর ভক্তদের ক্ষোভ তুঙ্গে

Aaj India, মুম্বই: সিনেমা মুক্তির আগে সারা অর্জুন (Sara Arjun)-কে ঘিরে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। ধুরন্ধর ২ (Dhuranhar2)-এর ট্রেলারে তাঁর ‘ইয়ালিনা’ চরিত্রকে দেখা গিয়েছিল এক দৃঢ়চেতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পিছপা হন না – এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে। তবে ছবির মূল কাহিনি যত এগিয়েছে, ততই সেই চরিত্রের তেজ যেন ম্লান হয়ে পড়েছে বলে মত দর্শকদের একাংশের।

প্রথমদিকে ইয়ালিনার উপস্থিতি ছিল অত্যন্ত প্রভাবশালী – চোখের দৃষ্টি, সংলাপ এবং ব্যক্তিত্বে তিনি যেন পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন। সেই অভিনয়ের জোরেই দর্শকদের মনে তৈরি হয়েছিল বড়সড় প্রত্যাশা। সারা অর্জুন(Sara Arjun) তাঁর শক্তিশালী অভিনয়ের মাধ্যমে যে উচ্চ প্রত্যাশা তৈরি করেছিলেন, ‘ধুরন্দর ২’ (Dhuranhar 2) কি সেই মানের সামান্য অংশও পূরণ করতে পেরেছে?

ট্রেলার দেখে অনেকেই ভেবেছিলেন, দ্বিতীয় পর্বে ইয়ালিনাই গল্পের প্রধান চালিকাশক্তি হবেন। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে তাঁদের অনেকেরই ধারণা বদলেছে। বরং গল্পের গতি এবং চিত্রনাট্যের দুর্বলতায় চরিত্রটির শক্তিশালী দিকটি চাপা পড়ে গিয়েছে বলেই মনে করছেন দর্শকরা। এছাড়াও, যেখানে ইয়ালিনাকে দৃঢ় নেতৃত্বের ভূমিকায় দেখা যাওয়ার কথা ছিল, সেখানে তাঁকে বারবার পরিস্থিতির চাপে নত হতে দেখা গেছে – এমন পর্যবেক্ষণও উঠে আসছে দর্শকদের কাছ থেকে। ফলে প্রশ্ন উঠছে, যে দাপট ও তেজ নিয়ে তাঁর প্রত্যাবর্তনের কথা ছিল, তা শেষ পর্যন্ত কেন পর্দায় সেভাবে ফুটে উঠল না?

যদিও সারা অর্জুন অভিনীত ইয়ালিনা চরিত্রকে ঘিরে ‘ধুরন্দর ২’ (Dhuranhar2) মুক্তির পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ছবির একটি বড় অংশের দর্শকের অভিযোগ, চিত্রনাট্যে ইয়ালিনার চরিত্রকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। বরং গল্পের মূল চরিত্রকে আরও দৃঢ়ভাবে গড়ে তোলার পরিবর্তে নির্মাতারা অন্যান্য পার্শ্বচরিত্রের উপর বেশি জোর দিয়েছেন বলেই মত অনেকের।

প্রথম পর্বে যে শক্ত ভিতের উপর ইয়ালিনা চরিত্রটি দাঁড়িয়ে ছিল, দ্বিতীয় পর্বে সেই ধারাবাহিকতা বজায় না রেখে বরং তাকে অনেকটাই গুরুত্বহীন করে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে গল্পের বিচারে তার মত এমন একজন প্রতিভাবান অভিনেত্রীকে গুরুত্বহীন করে রাখাটাও উচিত হয়নি বলে মত দর্শকদের একাংশের। অনেকের মতে, যেখানে ইয়ালিনার প্রতিটি পদক্ষেপ হওয়া উচিত ছিল কৌশল ও দৃঢ়তায় ভরপুর, সেখানে তাঁকে বেশ সাধারণ ও দুর্বলভাবে উপস্থাপন করা হয়েছে। এই পরিবর্তন দর্শকদের কাছে সহজে গ্রহণযোগ্য হয়নি।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। সারা অর্জুনের অনুরাগীদের স্পষ্ট বক্তব্য, ট্রেলারে যে শক্তিশালী ইয়ালিনার ছবি দেখানো হয়েছিল, মূল সিনেমায় তার প্রতিফলন খুঁজে পাওয়া যায়নি। শুরুতে একটি চরিত্রকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করে পরবর্তীতে তাকে কোণঠাসা করে দেওয়ার বিষয়টি বর্তমান দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই মত প্রকাশ করছেন অনেকে।

সবমিলিয়ে, ‘ধুরন্দর ২’ (Dhuranhar2) অন্যান্য দিক থেকে সফলতার চেষ্টা করলেও ইয়ালিনার মতো একটি সম্ভাবনাময় চরিত্রকে দুর্বল করে তোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন দর্শকদের একটি বড় অংশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন