24.2 C
Kolkata
Monday, March 16, 2026
spot_img

লাগু আদর্শ আচরণ বিধি: ভাতা, DA-এর কি হবে? হিংসার ঘটনাতেই বা কি পদক্ষেপ?

কলকাতা: ভোটের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার ঠিক ৫৫ মিনিট আগে সব স্তরের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণ আগেই পুরোহিত ও ইমামদের ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ভোট ঘোষণার সঙ্গেই কার্যকর হয়ে যায় আদর্শ আচরণবিধি (Model Code of Conduct)। সুতরাং, এই পরিস্থিতিতে ভোটের আগে কি বকেয়া মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা? নতুন অতিরিক্ত ভাতাই বা মিলবে কবে থেকে? রাজ্য সরকার কি এই নিয়ে কমিশনের বাধার মুখে পড়বে?

কি জানালেন জ্ঞানেশ কুমার?

রবিবার বিকেল ৪ টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ সহ অসম, কেরলম, পন্ডিচেরী ও তামিলনাড়ুতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সেইসঙ্গে, গুজরাট, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি আসনে উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হয়।

বিধানসভা ভোটকে কেন্দ্র করে হিংসা ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জ্ঞানেশ কুমার বলেন, “এখন এই মুহূর্ত থেকে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লাগু হল। ভোটমুখী রাজ্যগুলিতে কোনোরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে নোডাল অফিসাররা ব্যবস্থা নেবেন।” তিনি বলেন, “এফআইআর দায়ের করা হবে। আইন এবং নিয়ম মেনে নির্বাচন করা হবে”।

ডিএ ও ভাতা মিলবে?

যেহেতু ভোটের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার আগে পশ্চিমবঙ্গে ডিএ ও ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে, তাই ভোটের আগে সেগুলি পেতে কোনও বাধা থাকলো না বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার। বস্তুত, আদর্শ আচরণবিধি চালু হবে বলেই তড়িঘড়ি ভোটের আগে মন জয় করতে এই দুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “ভোট ঘোষণার ঠিক আগে মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারি কর্মচারীদের কথা মনে পড়ল! এতদিন এক পয়সাও ঠেকানো হয়নি!” শুধু তাই নয়, মমতার এই ঘোষণাকে “পোল গিমিক” বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বড় জয় হিসেবে দেখছেন ডিএ-এর দাবীতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। তবে অর্থ দফতরের বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত আশঙ্কা কাটছে না তাঁদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন