29.7 C
Kolkata
Tuesday, March 10, 2026
spot_img

হলিউডেও রক্ষা নেই! পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণ, খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

Aaj India desk, লস অ্যাঞ্জেলস: হলিউডের তারকারাও যে নিরাপদ নন, সেই আতঙ্কই ফের সামনে এল। বিশ্বখ্যাত পপ তারকা রিহানা (Rihanna) -র বাড়িতেই আচমকা গুলিবর্ষণের ঘটনা ঘিরে তোলপাড় হল হলিউড। কয়েক রাউন্ড গুলিতে ঝাঁজরা হয়ে গেল বাড়ির বাইরের দেওয়াল। ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম Ivana Lisette Ortiz (৩৫)। রবিবার দুপুর প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ তিনি গাড়ি করে পপ গায়িকার বাড়ির সামনে আসেন। তারপর আচমকাই এআর-১৫ স্টাইলের রাইফেল থেকে কয়েক রাউন্ড গুলি চালান। গুলির তীব্রতা এতটাই ছিল যে বাড়ির বাইরের দেওয়াল ভেদ করে ভিতর পর্যন্ত ঢুকে যায়।

ঘটনাটি ঘটে Beverly Hills এলাকায় অবস্থিত রিহানার (Rihanna) বিলাসবহুল বাসভবনের সামনে। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল, সেই সময় বাড়িতেই ছিলেন রিহানা (Rihanna)। তাঁর সঙ্গে বাড়িতে ছিলেন সন্তানরাও। যদিও সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে গায়িকার বাড়ি থেকে প্রায় আট মাইল দূরে একটি সাদা Tesla গাড়ি উদ্ধার করা হয়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মহিলাকে।

ঘটনার পর থেকেই রিহানার (Rihanna) নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। খবর পাওয়া গেছে, এই ঘটনার পর ভীষণ আতঙ্কে রয়েছেন গায়িকা। এমনকি নিজের শিডিউলেও কাটছাঁট করেছেন তিনি।

কিন্তু প্রশ্ন উঠছে, কেন হঠাৎ রিহানার (Rihanna) বাড়িকে টার্গেট করা হল? কোনও ব্যক্তিগত শত্রুতা, নাকি ভক্তের উন্মাদনা—সব দিকই খতিয়ে দেখছে Los Angeles Police Department।

ইতিমধ্যেই ঘটনাটি ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে হলিউডে। গ্ল্যামার, আলো আর বিলাসিতার আড়ালে যে ভয়ও লুকিয়ে থাকে, রিহানার বাড়িতে এই গুলিবর্ষণের ঘটনা যেন সেই বাস্তবকেই সামনে এনে দিল। হলিউডের মতো কড়া নিরাপত্তার জায়গাতেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতেই শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন