Aaj India Desk, হুগলি: ব্যাঙ্কের ভুলে অ্যাকাউন্টে জমা হওয়া ৯৮,৪৭৬ টাকা নিজ উদ্যোগে ফেরিয়ে দিয়ে নজির গড়লেন খানাকুলের বিজেপি (BJP) নেতা ও পঞ্চায়েত সদস্য সুব্রত রানা (Subrata Rana)। বিষয়টি প্রকাশ্যে আসার পর সাধারণ নাগরিক থেকে প্রশাসনিক কর্মকর্তা সকলেই তাঁর এই সততার প্রশংসা করছেন।অনেকে এটিকে সততার উদাহরণ হিসেবে দেখলেও, প্রশ্ন উঠেছে – এই ঘটনা কি সত্যিই সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগ, নাকি ভোটের আগে রাজনৈতিক প্রচারের অংশ? সততার মধ্যে আদেও সত্যতা আছে তো , নাকি সবই পলিটিক্যাল গেম ?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (Public sector bank) থেকে সুব্রতের অ্যাকাউন্টে ভুলবশত অর্থ ট্রান্সফার হয়। বিষয়টি ব্যাঙ্কের নজরে আসতেই তাঁরা সরাসরি সুব্রতের সঙ্গে যোগাযোগ করেন। যদি বিজেপি নেতা জানান , প্রথমে নিজেও তিনি অবাক হন , অর্থের উৎস খুঁজতে গিয়ে কিছুটা সময় নেন, এরপর তিনি সিদ্ধান্ত নেন, টাকা ব্যাঙ্কে গিয়ে ফেরত দেবেন।
শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় সোমবার ব্যাঙ্ক খোলার পর তিনি রামনগর (Ramnagar) ব্যাঙ্কে গিয়ে চেকের মাধ্যমে ওই টাকা ব্যাঙ্কের অফিসারদের হাতে তুলে দেন। সুব্রত রানা (Subrata Rana) বলেন, ‘যে টাকা আমার নয়, তার জন্য লোভ নেই। আমি খেটে অর্থ উপার্জনে বিশ্বাসী। টাকা না দিলে ব্যাঙ্ক কর্মীরা বিপদে পড়তেন ,নানা হেনস্থার মুখোমুখি হতে হতো।’
খানাকুলের বিজেপি (BJP) বিধায়ক সুশান্ত ঘোষ (Sushanta Ghosh) বলেন, ‘আমাদের কর্মীরাই এই ধরনের সততার নজির গড়তে পারেন। ওঁকে ধন্যবাদ জানাচ্ছি।’ অন্যদিকে, তৃণমূলের এক নেতা মন্তব্য করেছেন, ‘মানুষ হিসেবে তিনি মহান কাজ করেছেন। এখানে দলীয় রাজনীতি কিছুই নয়, উনি মানবিক দিক দেখিয়েছেন।’
এখন দেখার বিষয়, বিজেপি নেতার এই সততা ভোট আসনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে ।


