28 C
Kolkata
Tuesday, September 1, 2026
spot_img

ফের অস্বস্তিতে অভিষেক! ক্যামাক স্ট্রিটের অফিসে অগ্নিনিরাপত্তায় গাফিলতি, খালি করার নিদের্শ দমকলের

Aaj India Desk, কলকাতা: একদিকে থানায় হাজিরা, অন্যদিকে নিজের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে নতুন অস্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাঁর অফিসে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে একাধিক ত্রুটি নজরে এসেছে বলে দাবি দমকলের (Fire Department)। এই ঘটনায় ভবন কর্তৃপক্ষকে নোটিসও দেওয়া হয়েছে।

সোমবার ক্যামাক স্ট্রিটের (Camac Street) ওই অফিসে ফায়ার অডিট (Fire Audit) করে দমকল। পরিদর্শনের পর ৬ এবং ৭ তলা নিয়ে বিশেষ আপত্তি জানানো হয়েছে। দমকলের পক্ষ থেকে ওই দুই তলা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দমকলের দাবি, ভবনটির Fire Safety Certificate-এর মেয়াদ গত ১০ অগস্ট শেষ হয়ে গিয়েছে। এরপর নতুন বৈধ শংসাপত্র ছাড়াই ভবনটি ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে আরও কয়েকটি সমস্যাও সামনে আসে।

দমকল সূত্রে জানা গিয়েছে, অনুমোদিত নকশা অনুযায়ী যেখানে ড্রাইভওয়ে থাকার কথা, সেখানে অন্য একটি কাঠামো তৈরি করা হয়েছে। আবার ৭ তলার কিচেন ও ক্যাফেটেরিয়া এলাকায় এমন কয়েকটি LPG সিলিন্ডার পাওয়া গিয়েছে, যেগুলির উল্লেখ অনুমোদিত নকশায় ছিল না। ওই তলায় আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জল মজুত থাকার বিষয়েও প্রশ্ন উঠেছে। এছাড়াও জরুরি পরিস্থিতিতে অফিস থেকে বেরনোর জন্য পর্যাপ্ত বিকল্প পথ না থাকায় বিপদের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দমকল। ৬ এবং ৭ তলার Fire Alarm ও Detection System নিয়েও ত্রুটি ধরা পড়েছে বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে ভবনের মালিককে ৪৮ ঘণ্টার মধ্যে দমকলের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই ব্যাখ্যা সন্তোষজনক না হলে ৬ ও ৭ তলা খালি করে সিল করে দেওয়ার মতো পদক্ষেপ করা হতে পারে বলেও নোটিসে জানানো হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার অন্য একটি মামলায় হাজিরা দিতে শেক্সপিয়র সরণি থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা নাগাদ থানায় পৌঁছন তিনি। দীর্ঘ কয়েক ঘণ্টা সেখানে থাকার পর বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ বেরিয়ে আসেন।

ক্যামাক স্ট্রিটের অফিসে সরকারি কাজে থাকা পুরকর্মী ও পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়া এবং তাঁদের হেনস্থা করার অভিযোগের তদন্তেই তাঁকে থানায় ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে। থানা থেকে বেরিয়ে অবশ্য ফায়ার অডিটের বিষয়টি নিয়ে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন অভিষেক। তাঁর দাবি, “রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। ফায়ার অডিটের নামে হ্যারাসমেন্ট করা হয়েছে। এক মাস আগে বিজেপি সরকার তৎপর হলে তারাপীঠে প্রাণ খোওয়াতে হত না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন