22.2 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

পরিবর্তন যাত্রা ঘিরে চাঞ্চল্য: পোস্টার ছেঁড়া থেকে গাড়ি ভাঙচুর! তৃণমূলের বিরুদ্ধে বিজেপির তীব্র অভিযোগ

কলকাতা: ১ মার্চ থেকে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা (Parivartan Yatra) শুরু করেছে বিজেপি। আর এই যাত্রা ঘিরেই বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। এর আগে পরিবর্তন যাত্রায় অংশ নিলে ‘যুব সাথী’ ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা বাতিলের গুজবে বিতর্ক বাঁধে। এবার রাতের অন্ধকারে পরিবর্তন যাত্রার পোস্টার ছেঁড়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে তৃণমূলকে একহাত নীল বিজেপি।

একদিকে দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তোলে বিজেপি। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা ওই পোস্টার ছিঁড়ে ফেলে। ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এই ঘটনার প্রতিবাদে তারা ইন্দো-আমেরিকান মোড়ে অবরোধে নামে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে, কোচবিহার-২ ব্লকের মহিষবাথান এলাকায় পরিবর্তন যাত্রার (Parivartan Yatra) গাড়ি ভাঙচুরের অভিযোগ তোলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এক্সে ছবি পোস্ট করে শাসকদলকে তুলোধোনা করেন সুকান্ত। তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থ নেতৃত্বে পশ্চিমবঙ্গ এমন এক অরাজকতার সৃষ্টি হয়েছে যেখানে “অপরাধী” এবং “টিএমসি” শব্দ দুটি কার্যত সমার্থক হয়ে উঠেছে।”

X link: https://x.com/DrSukantaBJP/status/2029440421915767082

তাঁর দাবী, বুধবার রাতে কোচবিহার-২ ব্লকের মহিষবাথান এলাকায় পরিবর্তন যাত্রার (Parivartan Yatra) গাড়িতে ভাঙচুর চালিয়েছে “তৃণমূলের কিছু দুষ্কৃতি”। সুকান্ত বলেন, পরিবর্তন যাত্রার সাফল্যে তৃণমূলের কর্মীদের মধ্যে যে ভয় এবং হতাশার সৃষ্টি হয়েছে। এই ঘটনা তারই প্রমাণ বহন করছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, “তৃণমূল যতই কাপুরুষোচিত আক্রমণ করুক না কেন, বাংলার মানুষ ইতিমধ্যেই তাদের মন স্থির করে ফেলেছে! ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে টিএমসির রাজনৈতিক বিদায় অনিবার্য।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন