30.9 C
Kolkata
Sunday, November 8, 2026
spot_img

তারাপীঠ মন্দিরে ঢোকার আগে বদলাতে হবে পোশাক? ভক্তদের জন্য চালু নতুন নিয়ম, না জানলেই বিপদ!

বীরভূম: তারাপীঠে (Tarapith) মা তারার দর্শন করতে যাওয়ার আগে এবার শুধু পুজোর ডালা সাজালেই চলবে না, নজর রাখতে হবে নিজের পোশাকেও! মন্দিরে ঢোকার মুখে যদি পরনে থাকে হাফপ্যান্ট কিংবা বারমুডা, তা হলে কিন্তু বিপাকে পড়তে পারেন। এমনকী, লুঙ্গি বা গামছা পরেও আর প্রবেশ করা যাবে না মন্দিরে। পুণ্যভূমি তারাপীঠে মন্দিরের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে পোশাকবিধি কার্যকরে আরও কঠোর হচ্ছে মন্দির কমিটি। অর্থাৎ, মা তারার দর্শনে এবার ভক্তির পাশাপাশি পোশাকের দিকেও রাখতে হবে বিশেষ নজর!

বারমুডা থেকে গামছা, কোন কোন পোশাকে নিষেধাজ্ঞা?

মন্দির কমিটির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হাফপ্যান্ট, বারমুডা, লুঙ্গি কিংবা গামছা পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। এতদিন পোশাক সংক্রান্ত বিধিনিষেধ থাকলেও বাস্তবে তার যথাযথ প্রয়োগ হচ্ছিল না। ফলে অনেকেই সেই নিয়ম মানছিলেন না বলে অভিযোগ। এবার আর শুধু নিয়মের কথা জানানো নয়, তা কার্যকর করার ক্ষেত্রেও কড়া অবস্থান নিতে চলেছে কমিটি।

তারাপীঠে (Tarapith) প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিনরাজ্য থেকেও অসংখ্য ভক্তের সমাগম হয়। বিশেষ তিথি, অমাবস্যা কিংবা ছুটির দিনে ভিড় থাকে চোখে পড়ার মতো। তাই মন্দিরের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

শুধু ভক্তরা নন, সেবায়েতদের জন্যও ড্রেস কোড!

এই নিয়মের আওতা থেকে বাদ যাচ্ছেন না মন্দিরের সহযোগী সেবায়েতরাও। তাঁদের জন্যও নির্দিষ্ট পোশাকবিধি চালু করা হচ্ছে। অর্থাৎ, মন্দিরের ভিতরে যাঁরা নিয়মিত বিভিন্ন কাজে যুক্ত, তাঁদেরও নির্ধারিত পোশাক মেনে চলতে হবে।

মন্দির কমিটির বক্তব্য, পোশাকবিধি নতুন করে তৈরি করা হচ্ছে না। আগে থেকেই এই সংক্রান্ত নিয়ম ছিল। কিন্তু বাস্তবে তার প্রয়োগ যথাযথ হচ্ছিল না। এবার সেই নিয়ম কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তারাপীঠ যাওয়ার আগে সাবধান!

অনেকেই দূরদূরান্ত থেকে তারাপীঠে (Tarapith) আসেন। কেউ পুজো দিতে, কেউ মানত পূরণ করতে, আবার কেউ শুধুই মা তারার দর্শনের আশায়। তাঁদের জন্য এই নিয়ম জানা অত্যন্ত জরুরি। কারণ মন্দিরে পৌঁছে পোশাকের কারণে প্রবেশে বাধা পেলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হতে পারে।

তাই তারাপীঠ (Tarapith) যাত্রার আগে পোশাকের বিষয়টি মাথায় রাখাই ভাল। তবে ঠিক কীভাবে এই নিয়ম কার্যকর করা হবে এবং পোশাকবিধি অমান্য করলে কী ব্যবস্থা নেওয়া হবে, সেদিকেও নজর থাকবে ভক্তদের।

মা তারার দরবারে ভক্তির টানেই ছুটে যান অসংখ্য মানুষ। তবে এবার সেই দর্শনের প্রস্তুতিতে পুজোর উপকরণের পাশাপাশি পোশাকের তালিকাতেও রাখতে হবে নজর!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন