28.3 C
Kolkata
Monday, September 28, 2026
spot_img

শনিবার ব্যাঙ্ক বন্ধের দাবি মানতে চলেছে IBA? বৈঠকের পর ধর্মঘট স্থগিত UFBU-র!

Aaj India Desk, কলকাতা : শনিবার ব্যাঙ্ক খোলা রাখা নিয়ে দীর্ঘদিনের দাবিতে আপাতত আর আন্দোলনের পথে যাচ্ছে না ব্যাঙ্ক ইউনিয়নগুলি। বরং আলোচনার টেবিলেই সমাধান খুঁজতে চলেছে তারা। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) ও ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (UFBU)-এর বৈঠকের পর আগে প্রস্তাবিত আন্দোলন ও ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবারের ছুটি নিয়ে কমিটি

২৭ সেপ্টেম্বরের UFBU সার্কুলার অনুযায়ী, বৈঠকে অবশিষ্ট শনিবারগুলিকে ছুটির আওতায় আনার বিষয়টি নিয়ে IBA ও UFBU-র একটি উচ্চপর্যায়ের কমিটি অবিলম্বে গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি বিভিন্ন বিকল্প খতিয়ে দেখবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবে। এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

PLI নিয়েও আলোচনার সিদ্ধান্ত

Scale IV এবং তার ঊর্ধ্বস্তরের আধিকারিকদের PLI Scheme নিয়েও আলোচনা শুরু হবে। ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনগুলির পর্যবেক্ষণ বিবেচনা করে স্কিমে সংশোধনের প্রস্তাব সরকারের কাছে দেওয়ার বিষয়ে IBA-র সঙ্গে আলোচনা হতে পারে। ৮ মার্চ ২০২৪-এর মিনিটসে উল্লেখ থাকা অবশিষ্ট বিষয়গুলি দ্রুত মেটানোর জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলির পর UFBU তাদের প্রস্তাবিত আন্দোলন কর্মসূচি এবং ধর্মঘট স্থগিত করেছে। UFBU-র সার্কুলারে জানানো হয়েছে, আলোচনার অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালুর দাবি, অর্থাৎ রবিবারের পাশাপাশি সব শনিবার ছুটি ঘোষণা এবং আরও কয়েকটি দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে আন্দোলনে নামে UFBU। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এই দাবির পাশাপাশি Scale IV ও তার ঊর্ধ্বস্তরের আধিকারিকদের PLI Scheme নিয়ে আপত্তি এবং ৮ মার্চ ২০২৪-এর বৈঠকের পরও নিষ্পত্তি না হওয়া কিছু বিষয় দ্রুত মেটানোর দাবি ছিল ইউনিয়নগুলির। দাবি পূরণ না হওয়ায় ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের সর্বভারতীয় ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে ২৭ সেপ্টেম্বর রাতে IBA-র সঙ্গে বৈঠকের পর সেই ধর্মঘট আপাতত স্থগিত করে UFBU

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন