21 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

বাংলার খ্রিস্টান স্কুলগুলিকে নিশানা করা হচ্ছে? ‘নাম বলুন, প্রমাণ সামনে আনুন’, শমীককে খোলা চ্যালেঞ্জ!

কলকাতা: রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে এবার সম্মুখ সমরে বাংলার একাধিক খ্রিষ্টান সংগঠন (Christian Organisations)! ধর্মান্তরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ, তার পাল্টা এবার সরাসরি চ্যালেঞ্জ! বাংলার বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি দিয়ে কোন কোন প্রতিষ্ঠানে জোর করে ধর্মান্তরণ হচ্ছে, তাদের নাম প্রকাশ্যে আনার দাবি জানাল রাজ্যের দুই খ্রিস্টান সংগঠন। শুধু অভিযোগ নয়, প্রমাণও প্রকাশ করতে হবে। প্রয়োজনে নিরপেক্ষ তদন্ত হোক, দোষ প্রমাণিত হলে নেওয়া হোক কড়া আইনি পদক্ষেপ। এই দাবিকে ঘিরেই নতুন করে উত্তপ্ত বাংলার রাজনৈতিক ও ধর্মীয় মহল।

১৬ নভেম্বর তারিখে লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক ও মুখপাত্র হেরড মল্লিক এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ক্রিশ্চিয়ান স্কুলসের সম্পাদক ফাদার মলয় ডি’কোস্টা (Christian Organisations)। তাঁদের বক্তব্য, শমীকের সাম্প্রতিক মন্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই তাঁরা এই চিঠি লিখেছেন।

কী বলেছিলেন শমীক?

বস্তুত, ১৫ নভেম্বর কলকাতায় আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, কিছু খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠান জোর করে অন্য ধর্মের মানুষকে ধর্মান্তরিত করছে। তাঁর আরও অভিযোগ, গেরুয়া শাড়ি পরার কারণে এক বিজেপি মহিলা কর্মীকে একটি স্কুলে বাধা দেওয়া হয়েছিল। এমনকী কলকাতার এক নামী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আসানসোলে ধর্মান্তরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও তোলেন তিনি। একটি স্কুলের আধিকারিকের টেবিলে পাকিস্তানের পতাকা থাকার দাবিও করেন বিজেপির রাজ্য সভাপতি।

এই অভিযোগগুলিকেই এবার একে একে সামনে এনে জবাব চেয়েছে খ্রিস্টান সংগঠনগুলি (Christian Organisations)। তাঁদের বক্তব্য, বেআইনি বা জোর করে ধর্মান্তরণের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। কিন্তু কয়েকটি অভিযোগের ভিত্তিতে গোটা খ্রিস্টান সম্প্রদায় কিংবা রাজ্যের ৮০০-র বেশি খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্দেহের চোখে দেখা যায় না।

চিঠিতে শমীককে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তাঁর নিজের দলের বহু নেতা-নেত্রীও খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তনী। সংগঠনগুলির দাবি, নির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম প্রকাশ করা হোক। একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসুক।

এখানেই শেষ নয়। বাংলায় খ্রিস্টানদের নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়ার রিলিজিয়াস লিবার্টি কমিশনের সদ্য প্রকাশিত রিপোর্টে দাবি, মে থেকে অক্টোবরের মধ্যে রাজ্যের ১৩টি জেলায় খ্রিস্টানদের বিরুদ্ধে ৩২টি ঘটনার নথি পাওয়া গিয়েছে। ৫ নভেম্বর কলকাতায় প্রায় ১২ হাজার খ্রিস্টান প্রার্থনা ও প্রতিবাদ সমাবেশেও যোগ দেন।

এদিকে বড়দিনের আগে নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানাতে চলেছে বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিল। অর্থাৎ ধর্মান্তরণ বিতর্কের পাশাপাশি বড়দিনের নিরাপত্তাও এখন আলোচনার কেন্দ্রে।

সব মিলিয়ে প্রশ্ন একটাই, ধর্মান্তরণের অভিযোগের সত্যতা কতটা? কোথায় ঘটেছে এমন ঘটনা? আর অভিযোগের আড়ালে নিরপরাধ শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি গোটা সম্প্রদায়কে (Christian Organisations) কি অযথা সন্দেহের মুখে পড়তে হচ্ছে? এই প্রশ্নগুলির উত্তর পেতে এখন নজর রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন