28 C
Kolkata
Sunday, September 27, 2026
spot_img

মোক্ষ থেকে মায়া! মমতার এ কোন রূপ দেখলেন অনুরাগীরা?

Aaj India desk, জয়পুর: গত বছর কুম্ভ মেলায় মমতা কুলকার্নি (Mamta Kulkarni) কে দেখে সকলে চমকে গেছিল। ৯০ এর দশকের লাস্যময়ী নায়িকা সন্ন্যাসিনীর জীবন পালন করছেন। দেখে চোখ কপালে উঠেছিল অনেকের। প্রয়াগ রাজের কুম্ভ মেলায় কিন্নর আখড়া’-র মহামণ্ডলেশ্বর পদেও নিযুক্ত হয়েছিলেন। তবে আখড়ার অন্দরে বিতর্ক হয়। তাই পরবর্তীতে তিনি সেই পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান। তবে আধ্যাত্মিক জীবনই বেছে নিয়েছিলেন মমতা। কিন্তু বছর ঘুরতে এলো বদল। চমকে উঠলেন অনুরাগীরা।

কি এমন ঘটলো? 

সম্প্রতি জয়পুরে একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। সেখানে নিজের ঘাতক করণ অর্জুন সহ একাধিক ছবির গানে নাচো করেন মমতা। সন্ন্যাসিনী নয়, সম্পূর্ণ গ্ল্যামারাস অবতারে। পরনে গেরুয়া নয় ঝলমলে পোশাক। এ যেন সেই আগের মমতা কুলকার্নি। অনুষ্ঠানে মমতাকে তাঁর অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’দেওয়া হয়। উৎসবের ফাঁকে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি তাঁর অভিনয় জীবন এবং আধ্যাত্মিক যাত্রা নিয়ে কথা বলেন। তিনি জানান যে আধ্যাত্মিকতার টানেই তিনি একসময় ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন, তবে এই উৎসবে এসে অনুরাগীদের ভালোবাসায় তিনি আপ্লুত।

অনুরাগীদের প্রতিক্রিয়া কি? 

মমতা কুলকানির (Mamta Kulkarni) এই বেশ বদল সমাজমাধ্যমকে তিন ভাগে ভাগ করেছে। মমতার পুরনো অনুরাগীরা খুশি। ৫৪ বছর বয়সেও তিনি নিজেকে যেভাবে ধরে রেখেছেন তা প্রশংসা পাচ্ছে। তবে সবথেকে আলোচিত হচ্ছে তিনি যেভাবে মোক্ষ থেকে মায়ায় ফিরলেন সেই কথা। তাদের কটাক্ষ সংসারে মোহ ত্যাগ করা এত সহজ নয়। কেউ কেউ সরাসরি মমতাকে ভন্ড বলে দিয়েছেন। সবার উপরে মমতার ব্যক্তি স্বাধীনতাই প্রধান। তাই সবকিছুর উপরে প্রাধান্য পাচ্ছে সেটাই।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন